| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মামুনবিশ্বাস
না পারার বেদনায় কি যে কষ্ট তাআমি বুঝি । স্বাগতম বাংলার সকল ব্লগার ভাইদের ।সাথে আছি আমি মো : মামুন বিশ্বাস । মোবা : ০১৭২২-৩৭৮৪৬১
সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে অখন্ড বন যা বিশ্বে সর্ববৃহৎ। অববাহিকার সমুদ্রমূখী সীমানা এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত । ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। এর বাংলাদেশ ও ভারতীয় অংশ একই নিরবচ্ছিন্ন ভূমিরূপের অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সূচিতে ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় পার্ক নামে। সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ছোট ছোট দ্বীপ । বনভূমিটি, স্বনামে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। ৫০০ বাঘ ও ৩০,০০০ চিত্রা হরিণ রয়েছে এখন সুন্দরবন এলাকায়।
২|
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩৯
ইউনুস খান বলেছেন: ভালো পোস্ট। বাঘের ছবিতো ভাই চিড়িয়াখানার।
৩|
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫০
কাশিফ বলেছেন: ভালো লিখেছেন।
গৌরব হবে গৌরভ নয়।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩৫
আর.এইচ.সুমন বলেছেন: ভাল পোস্ট (+++)