নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মার্সা

i m nothing bt i m evrything...

মার্সা › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছের ডাকাডাকি

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮

তোর কথা রাখতে আমার বড্ড ইচ্ছে হয়
মনের কোণে কড়া নাড়ে হরেক রকম ভয়
ডাক দিলি তুই হঠাৎ মনের গহীন তলদেশে
ভাসছি আমি হাসছি আমি হরেক রকম বেশে
কিসের এতো ডাকাডাকি কিসের এতো মায়া
বুকের ভেতর চুপটি করে লুকিয়ে থাকে কায়া
আসবে কাছে বাসবে ভালো
বলেছিল দিনের আলো
হঠাৎ করে উড়াল দিয়ে
আনলো টেনে কালো
অপেক্ষা তার প্রহর গুনে
হাতড়ে বেড়ায় মনের কোণে
রাখতে চেয়েও রাখতে পারেনি
তোর অধরে বিষ ঢালেনি
ভীষণ ভয়ে বিষম খেয়ে
হারিয়ে গেলো তাই......
তোর কথা রাখতে আমার বড্ড ইচ্ছে হয়
মনের কোণে কড়া নাড়ে হরেক রকম ভয়
আহা হরেক রকম ভয় !!!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো।।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৭

মার্সা বলেছেন: ধন্যবাদ.।.।।

২| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১২

ডার্ক ম্যান বলেছেন: ভয় পেলে কি চলবে

৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

মাহবুবুল আজাদ বলেছেন: তোর কথা রাখতে আমার বড্ড ইচ্ছে হয়
মনের কোণে কড়া নাড়ে হরেক রকম ভয়
আহা হরেক রকম ভয় !!!
যার প্রাণে না সয়,
তবুও কেন ভয়,
আমরা আছি সাথে দেখি কেমনে তা না হয়,
নিজের ভেতর সত্ত্বাটাকে করে ফেলুন জয়!!! শুভ কামনা কবি।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৪

মার্সা বলেছেন: ধন্যবাদ .।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.