নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মার্সা

i m nothing bt i m evrything...

মার্সা › বিস্তারিত পোস্টঃ

সন্তরণ

০৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৫

তোমার ওই লোমশ বুকে যার
আনাগোনা ছিল
তোমার ওই নেশাতুর চোখে ছিল
যার প্রতিচ্ছবি
আজ এই পড়ন্ত বেলায় এসে চিৎকার
করে বলি...একদা তোমার মাঝেই ছিল
আমার সন্তরণ
মধ্যরাতে তোমার ওই অধর
ছুঁয়ে দিব্যি মেটাত যে তৃষ্ণার্ত হৃদয়
আজ তার হৃদয় জুড়ে শুধু খা খা মরুভূমি
তুমি জানলেনা একটুও
জেনেছে শুধু ওই নির্বাক শশী
আজ এই পড়ন্ত বিকেলে এসে চিৎকার
করে বলি...একদা তোমার মাঝেই ছিল
আমার সন্তরণ
তোমার হাতের রেখায় যার নাম ছিল স্পষ্ট
তার হাতের রেখায় আজ অনেক কাটাকুটি
যেখানে এক অন্ধকারময় রাত এর সমাগম খেলা করে
আজ এই আঁধারের ওপাশ থেকে চিৎকার
করে বলি...একদা তোমার মাঝেই ছিল
আমার সন্তরণ
তোমাতে আমাতে এতো রেষারেষি
তবুও কিজানি কি খেলা করে
কোথায় কিভাবে হায়
বুঝিনা আমি বুঝনিতো তুমি
শুধু কিসের এক মায়াঘোর ছেয়ে রয়
আজ এই নির্জন রাত্রির আলিঙ্গনে এসে
চিৎকার করে বলি... প্রিয়তম তোমার সর্বস্ব জুড়ে
একদা ছিল শুধু আমার সন্তরণ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.