| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুম
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
বৃষ্টির ভেতর জল ভেঙে বেরিয়ে আসছে
দিনার এবং রিয়েল..
জলোচ্ছাসের ভেতর থেকে
দানবের মতো মুখ তুলে
আলিঙ্গন করতে ছুটে আসছে
ডলার আর পাউন্ড।
বাংলাদেশী টাকারা ট্রেনের দীর্ঘ
শত শত বগিতে করে
কু ঝিক ঝিক শব্দ তুলে
এগিয়ে আসছে।
পেঁপের কন্টেইনার ভরে আসছে থাইল্যান্ডের বাথ..
মালয়েশিয়ার ২০ কোটি রিগিংত
একটি ব্যক্তিগত বিমানে
আমার ওপর ঝাপিয়ে পড়বে বলে
উন্মাদের মতো ছুটে আসছে।
গোয়েন্দা সংস্থাগুলো
ইঁদুরের মতো
এ গর্ত থেকে ও গর্তে
সংকেত পাঠাচ্ছে।
আমি বলছি
রিংগিত তুমি
এসো না।
আমি বলছি
ডলার , তুমি ফিরে যাও।
আমি বলছি
পাউন্ড তুমি ছুটি নাও।
তবুও..
একশো' বিঘা একটা জমির ভেতর থেকে
ম্যাজিকের মতো গজিয়ে উঠছে
একটি টাকার জ্যান্ত গাছ।
যত ছিড়ে নেবে
তত ফল দেবে।
প্রেমের দেবী আফ্রেদিতির আপেলের মতো
লাল লাল আপেল যেনো ঝুলছে টাকার গাছে।
টাকার হাসিমুখ উপচে বেরিয়ে আসছে
শ্যম্পেইন, রেড ওয়াইন।
টাকার গা থেকে বেরিয়ে আসছে
ক্যটরিনা , ক্যট উইন্সলেটের
চাঁদ উঁকি মারা লোভনীয় কোমড়।
একটা আলিশান ডুপ্লেক্স, গুলশান এভিনিউতে
মাথা গুজে দাড়িয়ে আছে
টাকার সম্মুখে।
একটা মিটসোয়াকা ডন ভাই
হস্কতান্রত করলো টাকার হাটুতে।
টাকা , পুরো শহরকে আকাশ ছোবার স্বপ্ন দেখাচ্ছে।
ম্যাজিকের মতো
রাতে রাতে
গড়ে দিচ্ছে টাওয়ার।
শহরের ডিসকো গুলো..
টাকার জন্য বিলাপ করছে।
ছোট ছোট রাষ্ট্র গুলো
গোপনে যাচ্ছে পর পুরূষের বেড রুমে।
টাকার পকেট থেকে
লাফ দিয়ে বিগলিত হাসছে
৩/৪ জন সিনিয়র মন্ত্রী ।
টাকা বড় হতে হতে
পৃথিবী নামক গ্রহ টা থেকে ও বড় হয়ে যাচ্ছে।
আমি দৌড় দিয়ে উঠে যাচ্ছি এভারেষ্টের চুড়োর দিকে
আর হ্যামিলনের বাঁশি ওয়ালার মতো
আমাকে তাড়া করছে
রুপি, পাইন্ড, দিনার।
টাকার হুংকার মেরে আমাকে কিনে ফেলতে চাইছে, প্রতিদিন।
আমি বলছি -
তোমরা সবাই ভাগ করে নাও এই জঞ্জাল।
আমার জন্য রেখে যাও একটি
কুয়াশা জলে ভেজা
আরক্ত লাল গোলাপ।
আমি এখনও শিশুদের মতো বোকা থেকে
শুধু একটু ভালোবাসার কাছে।
©somewhere in net ltd.