নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখতে চাই মুক্ত আকাশ , অনুভব করতে চাই মুক্ত হাওয়া।

তেমন কিছুই নাই :(

শহুরে মানুষ

তেমন কিছুই নাই :

শহুরে মানুষ › বিস্তারিত পোস্টঃ

বাস্তবেই মাইনরিটি রিপোর্টের ‘প্রিকগ’ :-< :-< :-< :-< :-<

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

ওয়াশিংটন ডিসিতে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে সায়েন্স ফিকশন সিনেমার কল্পিত প্রযুক্তি।



একে একে বাস্তবে পরিণত হচ্ছে সায়েন্স ফিকশন সিনেমার কল্পিত প্রযুক্তি। বাস্তবে পরিণত হওয়া এমন প্রযুক্তির তালিকায় নতুন যোগ হয়েছে বিশেষ এক সফটওয়্যার। ম্যাশএবল জানিয়েছে, সফটওয়্যারটি হলিউডি সিনেমা মাইনরিটি রিপোর্টের প্রিকগ-এর মতোই সম্ভাব্য অপরাধ ঘটার আগেই সাবধান করে দেবে প্রশাসনকে।



হলিউডি সিনেমাটির সঙ্গে বাস্তব প্রযুক্তির মূল পার্থক্য হচ্ছে, সাধারণ মানুষ নয় বরং চিহ্নিত অপরাধীদের সম্ভাব্য অপরাধ সম্পর্কে ভবিষ্যৎদ্বাণী করবে সফটওয়্যারটি। ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর এবং ফিলাডেলফিয়ার পুলিশ বিভাগ ব্যবহার করছে সফটওয়্যারটি। ওয়াশিংটন ডিসিতেও সফটওয়্যারটির ব্যবহার শুরু হবে খুব শিগগিরই।



সফটওয়্যারটির পেছনের মূল ব্যক্তি ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার অধ্যাপক রিচার্ড মার্ক। খুন এবং অন্যান্য অপরাধের সংখ্যা কমিয়ে আনাই এই সফটওয়্যারের মূল লক্ষ্য বলেছেন তিনি।



একজন অপরাধী প্যারোলে মুক্তি পাবার পর নতুন কোনো অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা কতোটুকু এবং তা ঠেকাতে কেমন পদক্ষেপ নেয়া প্রয়োজন, সে ব্যাপারে এতোদিন সিদ্ধান্ত নিতেন ওই অপরাধীর দায়িত্বে থাকা প্যারোল অফিসার। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক বার্ক জানিয়েছেন, প্যারোল অফিসারের বদলে এখন একজন অপারাধীর ব্যাপারে সিদ্ধান্তগুলো নিচ্ছে সফটওয়্যারটি।



সফটওয়্যারটি ব্যবহার করে সাফল্য পেয়েছেন গবেষকরা। স্বাভাবিকভাবে ১০০টি খুনের ঘটনার মধ্যে গড়ে একটি চিহ্নিত করার বদলে সফটওয়্যারটির বদৌলতে গড়ে ১০০টি খুনের ঘটনার মধ্যে ৮টিকেই আগে চিহ্নিত করতে পেরেছেন তারা।



সফটওয়্যারটি ব্যবহার করে সাফল্য পেলেও স্টিভেন স্পিলবার্গ পরিচালিত মাইনরিটি রিপোর্টের প্রিকগের ক্ষমতার সঙ্গে সফটওয়্যারটির কোনোভাবেই তুলনা করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন অধ্যাপক বার্ক। তিনি বলেন, ‘ওয়াশিংটন ডিসিতে এখন পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে সফটওয়্যারটি। সফটওয়্যারটির কার্যকারিতা প্রমাণিত হলে আরো বড় পরিসরে খুনের মতো অপরাধ আগে থেকেই চিহ্নিত করার কাজে ব্যবহার করা যাবে এটি।



Source: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.