| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
mezba016
আমার জীবন অর্থহীন।
জগতের একটি রূঢ় সত্য কথা হচ্ছে “Give & Take”, কিছু পেতে চাইলে অবশ্যই কিছু দিতে হয়। আর দুঃখ জনক ব্যাপার হচ্ছে আমাদের মত উন্নয়শীল দেশে এই দেয়া নেয়ার ব্যাপার গুলো অসৎ ভাবেই হয়ে থাকে। দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে বিরাজমান এবং সেটা উন্নত-উন্নয়নশীল যে কোন দেশেই। তবে উন্নত দেশের মানুষ গুলো নিজের স্বার্থের জন্য দেশ ও দেশের মানুষের সাথে বেইমানী করে না। কারণ তারা যদি বেইমানী করতো তাহলে তারা আজ এতো উন্নত হতে পারতো না। তবে তাদের একটা জিনিস খুবই খারাপ, তারা উন্নয়নশীল ও অনুন্নত দেশ গুলোকে খুব খারাপ ভাবে স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করে। যেই দেশের মাটিতে তাদের জন্ম, যার আলো বাতাস এ বড় হয়ে আজ এই সুন্দর পৃথিবী রূপ উপভোগ করছে সেই দেশের জন্য তারা সব করতে রাজি। কারণ তারা এই কথাটা খুব ভাল ভাবে বুঝে এবং বিশ্বাস করে দেশের উন্নতি হলেই নিজের, নিজের পরিবারের, ভবিষ্যত বংশধরদের সুন্দর জীবন নিশ্চিত হবে। সুতরাং আমাদেরও এই ব্যাপার গুলো বোঝা উচিত। অসৎ ভাবে নিজের ও ভবিষ্যত বংশধরদের জীবন সুন্দর করতে গেলে কপালে ধিক্কার আর কপোলে অশ্রু ছাড়া কিছুই জুটবে না। দেশ ও জাতির সুন্দর ভবিষ্যত সুনিশ্চিত করতে হলে “নিজে ঠিক তো দুনিয়া ঠিক” টাইপের ডায়লগ দিয়ে চুপ মেরে গেলে হবে না। সবাইকে নিজস্ব দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে এবং অন্যদের মধ্যে দায়িত্ববোধ জাগাতে হবে, সবাইকে একটি প্লাটফর্ম এ আনতে হবে। ১৯৭১ সালে আমরা যাদের রক্তের যবিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি তারা নিশ্চই তাদের স্বার্থে কথা চিন্তা করেনি। তারা তাদের ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষিত করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন অকপটে। আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য কি আমরা এই বাংলার ভূমিকে সুন্দর ও সুরক্ষিত করে যেতে পারি না? আমরা কি পারি না দুঃখ, গ্লানি, হিংসা মুক্ত বন্ধু ভাবাপন্ন একটি পরিবেশ দিতে? ১৯৭১ এর বীর সেনারা আমাদের কাছে সম্মান পায়, কিন্তু আমরা কি পাব?
কথা গুলো আমার না, “কলোতান” নামক একটি ব্লগে পেলাম। আমার খুবই ভাল লেগেছে। আপনার লেগেছে কি?
©somewhere in net ltd.