নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব পাখি ঘরে আসে, ফুরায় এ-জীবনের সব লেনদেন।

আলোর সওয়ারী

সব পাখি ঘরে আসে, ফুরায় এ জীবনের সব লেনদেন।

আলোর সওয়ারী › বিস্তারিত পোস্টঃ

একুশে পালনের অন্তঃসারশূন্যতা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২১

১.
আজ একুশে ফেব্রুয়ারি। বায়ান্নর এই দিন ভাষার দাবিতে সালাম বরকতরা শহীদ হলেন। আমাদেরকে দিয়ে গেলেন বাংলা ভাষা। আমাদের প্রাণের ভাষা। আমরা তাই তাদেরকে প্রাণভরে শ্রদ্ধা করি। আর তাই অনেকে ফেব্রুয়ারির এই দিনটাকে বিশেষভাবে পালন করেন। খুব সকালে উঠে খালি পায়ে প্রভাতফেরীতে যান। গাইতে গাইতে শহীদ মিনারের দিকে যেতে থাকেন। পৌঁছে শহীদ মিনারের বেদীতে ফুল দেন এবং নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
২.
আমি একজন মুসলমান। এই দিবস উৎযাপনকে আমি তাই ইসলামের দৃষ্টি দিয়ে দেখি। তো, ইসলাম কী করতে বলে?? ইসলাম "কবর" যিয়ারতকে উৎসাহিত করে। ইট-পাথর-বালু-সিমেন্টের তৈরী খাম্বা বা পিলারকে সামনে রেখে মাথা নত করে সম্মান প্রদর্শন করে, এক মিনিট নীরবতা পালন করে, পুষ্পস্তবক অর্পণ করে নানান কায়দায় সম্মান প্রদর্শন করতে বলে না। ইসলামে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। একেবারেই মূল্যহীন। অন্তঃসারশূন্য। অগুনতি পয়সা খরচ করে সারা দেশে এবং দেশের বাইরেও অনেক শহীদ মিনার বানানো হয়েছে আর সেগুলোতে "পুষ্পস্তবক অর্পণ" করা হচ্ছে। তারা মনে করছেন "আহা! কতনা ভালো একখানা কাজ করছি"। আরে ভাইসাহেব, থামেন। খামাখা এতোটা আত্মতৃপ্ত হচ্ছেন। শহীদদের আত্মার এতটুকুও উপকার আপনি করতে পারেন নাই।
৩.
আসুন। এই অন্তঃসারশূন্য আনুষ্ঠানিকতা ও গতানুগতিকতা বর্জন করে আল্লাহ্‌র দরবারে হাত তুলে কান্নাকাটি করে তাদের জন্য দোয়া করি। তাদের রুহের মাগফিরাত কামনা করি। তাদের পরিবারের জন্য দোয়া করি। ফুল কেনার পয়সাটা তাদের রুহের উদ্দেশ্যে সাদকা করি। আর বাংলা ভাষাকে ভালোবাসি। স্মার্টনেস দেখানোর জন্য বাংলিশে কথা না বলি।

দ্রষ্টব্যঃ সুশীলরা এই পোস্টে কষ্ট করে মতামত দিয়ে সময় নষ্ট করবেন না। আপনাদের মতামত সম্পর্কে আমরা অবগত।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৪

শূন্যনীড় বলেছেন: বেঁচে থাকুক ভালোবাসা ভাষা সৈনিক ও শহীদদের প্রতি অনন্তকাল।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৬

আলোর সওয়ারী বলেছেন: থাকবে।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:

"বায়ান্নর এই দিন ভাষার দাবিতে সালাম বরকতরা শহীদ হলেন। আমাদেরকে দিয়ে গেলেন বাংলা ভাষা। "

-উনারা শহীদ হওয়ার আগের দিন আমরা কোন ভাষায় কথা বলতাম?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০০

আলোর সওয়ারী বলেছেন: কথা আমরা বাংলাতেই বলতাম কিন্তু শাসকরা আমাদের সে ভাষায় কথা বলার অধিকার দিতে চায় নি। কিন্তু তাঁদের রক্তের বদলে সে অধিকার ও দাবি প্রতিষ্ঠা পেল।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৬

কলাবাগান১ বলেছেন: "ইট-পাথর-বালু-সিমেন্টের তৈরী খাম্বা"

রাজাকার রা দের যত ভয় এই 'খাম্বা' কে নিয়ে। বাংগালী যতদিন এই খাম্বায় ফুল দিবে ততদিন জামাতি রাজাকার রা এনিয়ে বিনিয়ে নানা ভাবে চেস্টা করবে এই প্রথা কে প্রশ্নবিদ্ধ করতে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৯

আলোর সওয়ারী বলেছেন: কলাবাগান ভাই, এখানে রাজাকারদের টেনে আনছেন কেন? দয়া করে অপ্রাসঙ্গিক হবেন না। আমি নিজেও ৭১ এর চেতনাবিরোধীদের পক্ষে নই।
এই লেখায় ইসলামের আলোকে ২১ ফেব্রুয়ারি পালনের গতানুগতিক পদ্ধতির বিচার করা হয়েছে। কেউ এই খাম্বাকে প্রতীকী মনে করে এতে এর সামনে দাঁড়িয়ে থেকে যতই সম্মান দেখাক, যতই পুষ্পার্ঘ্য-পুষ্পাঞ্জলি দিক, ইসলামে এর কানাকড়ি দাম নাই। সুশীলরা এই সহজ জিনিসটাই বুঝতে চান না বা বুঝেন না। ধন্যবাদ।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৭

নিরাপদ দেশ চাই বলেছেন: শহীদ মিনার করস্থান না। শহীদ মিনারের সাথে কবরস্থান জিয়ারতের সম্পর্কটা কোন জায়গায় বোধগম্য হল না। তবে ভাষা সৈনিকদের জন্য কেউ যদি মিলাদ মাহফিল করতে চায় বা কেউ যদি শহীদ মিনারে যেতে চায় সেটা একান্তই যার যার ব্যক্তিগত ইচ্ছা। তবে এ সবের চাইতেও অনেক বেশি জরুরী ভাষা আন্দোলনের মুল তাৎপর্য বর্তমান প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৩

আলোর সওয়ারী বলেছেন: ভাই, ভাষা আন্দোলনের মুল তাৎপর্য বর্তমান প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরা সত্যিই অনেক জরুরী।

এই লেখাটা ইসলামের আলোকে ২১ ফেব্রুয়ারি পালনের গতানুগতিক পদ্ধতির বিচারের জন্য লেখা। এটা কোনো ব্যক্তিগত বিচার না। কেউ যদি কোনো কবর যিয়ারত করেন তাহলে তা কবরের ঐ ব্যক্তির রুহের জন্য কল্যাণ বয়ে আনে। ভাষা সৈনিকদের জন্য কেউ যদি মিলাদ মাহফিল করতে চায়, সেটা প্রশংসনীয়। কিন্তু কেউ প্রতীকী কবর বানিয়ে ফুল দিলে তাতে ভাষা সৈনিকদের আত্মার আদৌ কি কোনো উপকার হয়??

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৯

নতুন নকিব বলেছেন:



কলাবাগান১ এর উদ্দেশ্যে:

পোস্ট লেখকের নিচের কোট করা অংশটুকু পড়েছেন? না পড়ে থাকলে দয়া করে আবার দেখুন-

''আসুন। এই অন্তঃসারশূন্য আনুষ্ঠানিকতা ও গতানুগতিকতা বর্জন করে আল্লাহ্‌র দরবারে হাত তুলে কান্নাকাটি করে তাদের জন্য দোয়া করি। তাদের রুহের মাগফিরাত কামনা করি। তাদের পরিবারের জন্য দোয়া করি। ফুল কেনার পয়সাটা তাদের রুহের উদ্দেশ্যে সাদকা করি। আর বাংলা ভাষাকে ভালোবাসি। স্মার্টনেস দেখানোর জন্য বাংলিশে কথা না বলি।''

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৫

আলোর সওয়ারী বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৭

নতুন নকিব বলেছেন:



প্রতি উত্তরে মোবারকবাদ।

আমার ব্লগে স্বাগত।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০১

আলোর সওয়ারী বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.