নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঠু খান

মিঠু খান › বিস্তারিত পোস্টঃ

দেশ পরেমিক

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

মাননীয় স্পিকার, আমি দেশপ্রেমিক কিনা জানিনা, তবে আমি রবির দেশপ্রেমিকদের খুঁজছি কারন সাভার ট্রাজেডির সময় তথাকথিত দেশপ্রেমিক অ্যাড খাইয়ে নিজেদের প্রচার এবং প্রসার বাড়ানো রবিকে স্পটে দেখা গেলো না !



মাননীয় স্পিকার, আমি সাভারের কাছে নেই, তবে আমি গ্রামীনফোনের কাছে থাকার মানে খূঁজছি ! সাভার ট্রাজেডিতে বাংলাদেশের সর্ববৃহৎ এই মোবাইল অপারেটরকে সাভারের কাছে দূরে কোথাও দেখলাম না !



মাননীয় স্পিকার, আমি আল্ট্রা মর্ডান কেউ না, তবে আল্ট্রা ব্রান্ডধারী সিটিসেল এর নেটে আল্ট্রা গতি থাকলেও সাভারের দিকে তাদের কোন গতিবিধি চোখে পড়েনাই !



মাননীয় স্পিকার, ভালোবাসার টানে আমাদের আপামর জনসাধারন অসম্ভবকে সম্ভব করলেও ভালোবাসার টানে কাছে আনা এয়ারটেল বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল ঘোষনা করলেও তাদের সাভারের উদ্ধারকাজ আরো ত্বরান্বিত করার ক্ষেত্রে কোন ভালোবাসা দেখতে পাইলাম না !



মাননীয় স্পিকার, সবাই যার যার ব্রান্ড প্রমোশনের জন্য কোটি কোটি টাকা খরচ করলেও সাভারে কাউকে এক পয়সাও খরচ করতে দেখলাম না

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫

মিঠু খান বলেছেন: nice

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮

মিঠু খান বলেছেন: Nice writing

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.