| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় পরিভ্রমণ নিয়ে আমাদের কৌতুহলের কোন শেষ নেই। এইচ. জি. ওয়েলসের সেই বিখ্যাত টাইম মেশিন গল্পে টাইম ট্রাভেলারের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা পড়ে আমরা অনেকেই বিস্ময়ে অভিভূত হয়েছি। গল্পেটিতে ভবিষ্যত্ অভিযানের এক চরম রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা বর্ণনা করেছিলেন টাইম ট্রাভেলার। ভবিষ্যতে মানব জাতির সেই চুড়ান্ত পরিনতির কথা পড়লে ভয়ে আর শিহরনে গা শিউরে ওঠে।
বেশির ভাগ গল্পে সময় পরিভ্রমণকে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হিসেবে দেখানো হলেও এই ছবিতে সময় পরিভ্রমনকে এক ভয়ানক জেনেটিক অস্বাভাবিকতা হিসেবে দেখানো হয়েছে। যা নায়ক এরিক বেনাডিনোভিচের মধ্যে বিদ্যমান। এর ফলে হ্যানরির (এরিক ব্যানা) জীবনে একের পর এক জটিলতার অবির্ভাব ঘটেছে। এমনকি জীবনের শেষ পরিনতিটাও এই জটিলতার সাথে জড়িয়ে ছিলো।
ছবির শুরুর দিকে শিকাগো লাইব্রেরীতে হ্যানরির সাথে ক্ল্যারার (র্যাচেল ম্যাক-অ্যাডামস) দেখা হয়। আর তখন ক্ল্যারা হ্যানরির কাছে বলে যে সে ছয় বছর বয়স থেকেই হ্যানরিকে চিনে। ক্লারা আরো বলে হ্যানরি প্রায়ই সময় পরিভ্রমণ করে ভবিষ্যত্ থেকে অতীতের ছোট্ট ক্ল্যারাকে দেখতে যেতো। তখন হ্যানরি নাকি তাকে এটাও বলে দিয়েছিল প্রথম বার যখন তাদের দেখা হবে তখন হ্যানরি তাকে চিনতে পারবে না। কিছু সময় পর তাদের দুজনের বিয়ে হয়। কিন্তু কোন পূর্ব সতর্কতা ছাড়াই সময়ে-অসময়ে হ্যানরির সময় পরিভ্রমণ চলতেই থাকে যে পরিভ্রমণর বিরোদ্ধে তার কিছুই করার ছিল না। এর ফলে দাম্পত্য জীবনে তৈরি হতে থাকে নানা রকম জটিলতা। এরই মাঝেই ঘটণা্র এক পর্যায়ে ভবিষ্যত্ হ্যানরির মৃত্যু দৃশ্য প্রত্যক্ষ করে বর্তমানে বসবাস করা হ্যানরির পরিবারের সকলেই। এত সব অদ্ভুদ জটিলতার মাঝেও ঘটে নতুন আরেক ঘটণা, হঠাত্ করেই ক্ল্যারর গর্ভের সন্তানটিকে মাতৃ-গর্ভের ভিতরে থেকে উধাও হয়ে যায়। হ্যানরির মনে দৃঢ় বিশ্বাস জন্মে যে ক্ল্যারার গর্ভের সন্তানটিও হয়তো তার মতো সময় পরিভ্রমন করে মাতৃ-গর্ভের বাইরে চলে গেছে এবং বাচ্চাটি হয়তো আর বর্তমান সময়ের ভিতরে ফিরে আসতে পারছে না। আর তখনি হ্যানরি ক্ল্যারাকে কোন কিছু জানিয়ে নিজের ভ্যাসিক্টমি করিয়ে ফেলে।
ছবিতে ক্লারার গর্ভধারনের একটা চমত্কার কাহিনী রয়েছে যেটা বলে দিয়ে আপনাদের ছবির দেখার মজাটা নষ্ট করতে চাইছি না। অনেকটা সাইন্স ফিকশান ধর্মী ছবি হলেও ছবিটাতে ভালবাসার এক অত্যন্ত ব্যতিক্রম ধর্মী আবেগের বহিঃপ্রকাশ ফুটে ওঠেছে। যে কারনে ছবিটা দেখতে বসলে ভালবাসার আর ক্লাইমেক্সের কোন ঘাটতি পড়বে না। তাই সাইন্স ফিকশন, রোমান্টিক বা থ্রিলার প্রিয় মুভি প্রেমিকরা অনায়াসে দেখে ফেলতে পারেন মুভিটা। আশা করি দেখার সময়টা বৃথা যাবে না।
আর আপনাদের ছবি দেখার মজাটা আরেকটু বাড়িয়ে দিতে আমি ছবিটির সাবটাইটেল বাংলায় অনুবাদ করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা আমার করা প্রথম বাংলা অনুবাদ, কেমন হয়েছে জানালে খুশি হব।
ধন্যবাদ
এক নজরেঃ
# IMDb Rating: 7.1
# Release Date: 14 August 2009 (USA)
# Genres: Drama | Fantasy | Romance | Sci-Fi
# IMDb Link: http://www.imdb.com/title/tt0452694/
# Bangla Subtitle Download Link: http://goo.gl/xrIcLW
# Torrent Movie Download Link: http://goo.gl/EDO024
©somewhere in net ltd.