| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোনা তনুশ্রী
তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হবো নাকো পথহারা।
স্লেট রঙা আকাশে আধখানা চাঁদের ফ্যাকাশে আলো। মন খারাপের মেঘেরা বিষন্ন চাঁদকে যেন আরো বিষন্ন করে রেখেছে। দূরের পাহাড় থেকে উদ্বাস্তুর মত দলবল বেধে তারা ছুটে আসছে ।
সমুদ্র আর সূর্যের মহামিলনে তাদের জন্ম ,পাহাড়ের কোলে তাদের বেড়ে ওঠা । তারপরও কেও তাদের ধরে রাখেনা . . . রাখেনা । ভাসিয়ে দেয় ভাসান ভেলায় । ভাসতে ভাসতে . . . ভাসতে . . . ভাসতে তারা ঠাঁই খুঁজে ফেরে , এর কাছে . . . ওর কাছে । সবাই ফিরিয়ে দেয় । ক্লান্ত দিশেহারা মেঘেরা ক্ষেপে যায় । নালিশ দেয় তাদের মায়ের কাছে । যদিও মাকে ছেড়ে গেছে তারা আগেই । যেতে তারা বাধ্য হয়েছে । ফিরে দেখেনি আর । তবুও, মা . . . সে তো মা . . . সন্তানের কষ্ট সে সইবে কেন ? শাস্তি . . . তাই শাস্তিই প্রাপ্য ঐসব নিষ্ঠুর পাশবিকদের ,যারা তার সন্তানের অবমূল্যায়ন করেছে ।
সব ভাসিয়ে দেয় সে ,সব ডুবিয়ে দেয় । নোংরা আবর্জনায় আস্তাকুড়ে ফেলে রাখে । অশান্তি ছড়িয়ে দেয় চারপাশে . . . চারপাশে ।
প্রতিশোধ নেয় . . .এভাবেই প্রতিশোধ নেয় । উদ্বাস্তু মেঘেরা . . . নিরাশ্রিতের প্রতিশোধ । অবহেলার . . . অপমানের . . . নিগৃহিতের প্রতিশোধ ।
বোঝেনা. . . এরপরও পৃথিবী বোঝেনা । ঠাঁই
দিতে চায়না সে । ফিরিয়ে
দেয় ,সে ফিরিয়ে
দেয় শুধু । ডেকে আনে সৃষ্টির
বিনাশ ।
****** ****** ******
ধোঁয়াটে মেঘেরা মিলেমিশে একাকার হয়ে আছে ফ্যাকাশে চাঁদকে ঘিরে। কোন্ অশুভকে বয়ে আনছে তারা !!! মহাপ্রলয়ের ডঙ্কা কি বেজে গেছে !!!
অজানা আশঙ্কায় কেঁপে উঠছে মন । কি হতে চলেছে . . .
অন্ধকার । সামনে কি শুধুই অন্ধকার ???
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:১২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অন্ধকার কেটে অবশ্যই আলোরা আসবে.. আসবেই..
মোনা তুমিতো খুব ভালো লেখ.. শব্দের গাথুনি অনেক অনেক ভালো হয়েছে.. পাম্প নদিয়ের্... হাছা কইয়ের...