| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোনা তনুশ্রী
তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হবো নাকো পথহারা।
মিলেমিশে একসাথে গড়ব মোরা কলির বাংলাদেশ,
সর্বনেশে ঝড় উঠাবো, কার কি তাতে ???
উঠলে আগুন, করবো তারে ,জল ঢেলে নি:শেষ ।
কালের কলি , কলির কালো . . .
জাহান্নামের আগুন পাখি, আগুন চোখে দেখলে তোদের
ঘুম পালাবে , সুখ হারাবে ,
ছুটবি তোরা দিক্ হারিয়ে ,পথ হারিয়ে ,
এটম বোমা , নিউক্লিয়ার ,ককটেল আর ব্রাশফায়ার
ছুটবে তোদের পিছে পিছে,
ছুটছিস তো মিছে মিছে ।
ছুটে কি লাভ বলতো দেখি !
শান্তিবাণী ?? ধূর ... ও মেকী ।
তার চে বরং মেনে নে সব।
যা বলব শুনতে হবে,
যা বলব গিলতে হবে,
ফেলা থুথু চাটতে হবে ।
তোদের আবার নিজস্ব:তা ??!!
বেশী যদি বাড় বেড়েছিস নিষ্ঠুরতায় মরতে হবে
অত্যাচারে কাঁদতে হবে ।
চাস্ কি সেটা ?? নিশ্চয়ই না ।
গলা দিয়ে উঠলে আগুন, মোদের কিন্তু হাত কাঁপেনা
জবাই করে বস্তা বেঁধে , নদীর স্রোতে ভাসিয়ে দিতে
মোদের কিন্তু চোখ কাঁদেনা ।
দুনিয়াটা আজ আামাদের যে
আমরা বানাই নষ্ট দোজখ, রূপকথার ঐ বেহশ্তকে
কথার মুখে বললে কথা সরিয়ে দেব দুনিয়া থেকে ।
নীতির তোরা কী বুঝিসরে ?
আমরা নীতি , ন্যায় আমরাই ।
ন্যায় নীতিকে আমরা বানাই ।
তোরা আসিস ন্যায় শেখাতে . . . আমাদেরকে ? আমাদেরকে ???
মেনে নে সব ঠান্ডা মাথায় , চোখ বেধে সব মেনে নে ।
অন্ধকারকে মেনে নে । সবকিছুকে মেনে নে ।
©somewhere in net ltd.