নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা,\nএ সমুদ্রে আর কভু হবো নাকো পথহারা।

মোনা তনুশ্রী

তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হবো নাকো পথহারা।

মোনা তনুশ্রী › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩

বলেছিলে তুমি আসবে ...

নিশ্চিত আসবে ।

যে করেই হোক তুমি আসবে ।

এই দাওয়ার ধারে বসে ছিলাম আমি

তোমার জন্য ,শুধু তোমার জন্য।



কত প্রহর চলে গেল ,

মেঘনার মোহনায় স্রোতেরা বুড়ো হয়ে গেল . . .

আদি গঙ্গার জোয়ান বয়েস আজ জরাক্রান্ত ।



সেই যে নদীর ধারের টগবগে জারুলের গাছ,

মেয়ের বিয়েতে মেম্বারসাব তারে আসবাব বানিয়ে দিল।

ঝরা বেগুনী ফুলের কান্না নদীর ঘোলা পানিতে আজো মিশে আছে।

তুমি যদি চাও কান পেতে শুনতে পাবে ।



ইশকুলের পেছনে বুনো ভাঁটফুলের ঝোপ এখনো রয়েছে ।

যেখানে আমাদের প্রেম মুকুরিত হয়েছিল

অপরিণত অনুভূতিরা পেখম মেলেছিল ।

আমাদের ছেলেমানুষী চিঠি গুলো . . .

মনে আছে তোমার ? ? ?



আজো আমি চোখ বুজলে সেই ভাঁটফুলের গন্ধ পাই।

নদীর দীর্ঘশ্বাস যেন আমাকেই কটাক্ষ করে বলে . . .

এলোনা ,ওরে সেতো ফিরে এলোনা ।

তোরে কি, ভুলে গেছে সে ?

মিছে আশা ,মিছে আশা ,

কার তরে ভালোবাসা !!!

ভালোবেসে ফিরে এল কই ?

ঐ যে দিগন্তে , মেঘমাখা আকাশে, হারিয়ে গেছে যে সে ।

তার তরে বসে থাকা কেন বল্ সই ?



* * * * * * *



জানি আমি তুমি ফিরে আসবেই ।

এই শীতে নয়তো বসন্তেই ।

তুমি আসবে । আসবেই ।





মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মোনা ভালো হয়েছে////..আসবে ফিরে আসবেরে....

২| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৯

মোনা তনুশ্রী বলেছেন: ধন্যবাদ দাদা ।

অপেক্ষার প্রহর যে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছেরে দাদা . . .
যাবার সময় হয়ে এল !!!

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

মিজানুর রহমান জুয়েল বলেছেন: সে কে ..... কি তাহার অভিমান ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

মোনা তনুশ্রী বলেছেন: চির অচেনা সে . . .
অভিমান কিসের ??
সমুদ্র হতে না পারার ।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর লিখসেন মোনা, শুভকামনা ||

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

মোনা তনুশ্রী বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.