নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা,\nএ সমুদ্রে আর কভু হবো নাকো পথহারা।

মোনা তনুশ্রী

তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হবো নাকো পথহারা।

মোনা তনুশ্রী › বিস্তারিত পোস্টঃ

খাপছাড়া

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৬

প্রভাতের সূর্য যখন দিনান্তে বিদায় নেয় ,আকাশ গৌর বর্ণ ধারন করে। মেঘের কান্নায় শ্রান্ত সূর্য রংধনুকে ডেকে আনে ।

***********************************************



জীবনের ডায়রী থেকে ফুরফুর করে বছরগুলো উবে গেল !!!

কত কৃষ্ণচূড়া ঝরে পড়ল পথের ধূলোকে ভালোবেসে।

অপরাজিতার ঝোপ নীল শাড়ি ভাজ করে তুলে রেখে দিল ।

শীতের কাছ থেকে কিনে নিল সবুজ ছোপ শাড়ি ।



দূরের পাহাড় মেঘের ছাউনি ধরে থেকে,

কেমন উদাসিন চোখে তাকিয়ে আছে !!

আকাশের গায়ে কেউকি আজ সাগরটারে ঢেলে দিল ?

নাকি সাগরেরে কাছে টেনে নিল ও আকাশ !!!

***********************************************

আমাদের মরুভূমি . . .

প্রতিদিনের চেনা মরুভূমি আজ . . .

শীতের গাঁদায় করে ছিল সাজ ।

গোলাপের ভারে নুয়ে ছিল বন ।

সন্ধ্যামালতীরা লুকিয়েছিল মুখ,

বাগানবিলাসেরা মরুভূমির ধুলোয় করছিল হাহাকার ।



আর কৃষ্ণচূড়া , হায় কৃষ্ণচূড়া . . .

লতানো শিমের ডগায় জড়ানো অসহায় সে . . .

বড় অসহায় . . .আমাদের মত ।

**********************************************















































মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: গুড গো এ হেড....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.