নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা,\nএ সমুদ্রে আর কভু হবো নাকো পথহারা।

মোনা তনুশ্রী

তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হবো নাকো পথহারা।

মোনা তনুশ্রী › বিস্তারিত পোস্টঃ

ঝরাপাতার কান্না

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২২

পাহাড়ের নীরবতায় কি কান্না ভেসে থাকে ?

যারে ধরা যায়না ছোঁয়া যায়না . . .

বিমর্ষ তরুলতা সটান দাঁড়িয়ে থাকে

মেঘেদের ছায়ায় ।



এঁকেবেঁকে চলা পাহাড়ি পথে

যেন কারো দীর্ঘশ্বাস . . .

জমা হয়ে থাকে ।

প্রতীক্ষায় কি কারো ?

হাজার বছরের জমানো কথারা

ধুলো হয়ে পড়ে থাকে ।

কোন এক গম্ভীর সন্যাসীর মত

ধ্যান মগ্ন স্থির ।



পাষাণ পাথরে, কমলা রোদ ফিকে হয়ে

জেগে থাকে ।

ঝরাপাতাদের কান্না মুছাবে বলে . . .

পাষাণে রোদ, সমস্ত রং নিয়ে যেন

কোন্ রূপসীর আঁচলে আগলে রাখে

ঝরা পাতাদের । বড় আদরে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ঝরা পাতারা আদরে থাকুক.. ভালো থাকিস..

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০

মোনা তনুশ্রী বলেছেন: হুম ভালো থাকব ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.