| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোনা তনুশ্রী
তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হবো নাকো পথহারা।
আমি যদি পাখি হতাম . . .
ভোরের বেলা ছটফটিয়ে গান গাইতাম ,
সন্ধ্যে হলে , খড়ের বাসায় ফিরে আসতাম ।
যদি আমি পাখি হতাম ।
নীল আকাশে উড়ে যেতাম ,
সবুজ বনে হারিয়ে যেতাম,কারণ . . .
ওটাই হলো পাখির ধর্ম ।
আমি যদি বাঘ হতাম
কিংবা হতাম বনের সিংহ,
ধরে ধরে হরিণ খেতাম;জিরাফ,জেব্রা,মহিষ খেতাম
কাঁচা মাংস , রক্ত খেতাম ।
খেতে খেতে ক্লান্ত হয়ে শিকার’ পাশেই ঘুমিয়ে যেতাম ।
কারণ, ওটাই হলো পশুর ধর্ম ।
প্রজাপতি হতাম যদি,
সামান্য এক ঘাসফড়িংও . . .
ফুলের থেকে ফুলের মাঝে,মধুর খোঁজে উড়ে যেতাম ।
হতাম যদি বন ভোমরা . . .
গুন গুন গুন গান শোনাতাম ।
স্নিগ্ধ রাতে জোনাক হলে,
মিষ্টি তারার আলো জ্বালতাম ।
হয়ে গেলাম সৃষ্টি মুখোশ !
দৃষ্টি যাদের কালো নিকষ !!
অনেক দিনের পরেও যাদের . . .
চেনা যায়না,ধরা যায়না !
অনেক আঁধার জড়িয়ে থাকে ,
আঁধারকে আর মোছা যায়না !
__মোনা
১৯.০২.২০১৪
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম..