| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোনা তনুশ্রী
তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হবো নাকো পথহারা।
পাহারের নিস্তব্ধ মৌনতা
ভয়ঙ্কর সুন্দর !
যা আমায় শুধু কাছে টানে . . .
জানিনা কেনো !
হবো কি আমি পাহাড়িয়া ---
গুলঞ্চলতা আর বুনো ফুলের মালা পরে . . .
সাঁওতাল রমণীর মত ।
মাথায় ময়ূর পুচ্ছ ,নাকে বালি ,পায়ে ঘুঙুর
একরাশ ফুল হাতে
নির্জন পাহাড়ী পথে ----
----------------------------------------------------------------
হুম্ একদিন . . .
একদিন আমিও হারিয়ে যাবো এই পাহাড়েই . . .
পথের ধূলো হয়ে মিশে যাবো ...
বুনোফুলের সুবাসে . . .
শীতের কুয়াশায় . . .
রুক্ষ দুপুরের দীর্ঘশ্বাসে . . .
খুঁজে পাবে ? ? ?
২|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩
মোনা তনুশ্রী বলেছেন: মন হারিয়েছিরে . . . তুহিনদা . . . ![]()
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কি মনে হয় তোমার....