| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোনা তনুশ্রী
তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হবো নাকো পথহারা।
হরপ্পা মাহেঞ্জাদারোর কালে ইটের পাঁজরে হাহাকার ছিলকি !
হাহাকার বিলাসীদের মত ছিলকি করুন আর্তনাদ !!
হয়তো বা . . . ছিল . . .নীদমহলের অন্ধকার প্রকোষ্ঠে
জমে থাকা দীর্ঘশ্বাস আর শীতল গোঙানীর আওয়াজ
দেয়াল থেকে দেয়ালে ঘুরতে থাকা অসহ্য ক্রন্দন . . .
মুয়াজ্জিনের আজান বা গৃহবধূর উলুধ্বনিও
পৌঁছাতে পারে কী ঐ অন্ধ গহ্বরে !!
নাহ্ । থেকে যায় বিষাক্ত অত্যাচারের হাহাকার . . .
বুকফাটা আর্তনাদ আর তিলে তিলে মরে যাওয়ার গল্প ।
হায় মাহেঞ্জাদারো ---- হরপ্পা
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে রেখে গেছো
তোমার আত্মাভিমানের বিষবাষ্প ।
নিদারুণ অত্যাচারের নিষ্ঠুর অট্টহাস্য রেখে গেছো . . . ।
বলছিনা ভালোবাসা নেই , মমতা নেই . . .আছে
শুধু মুখের কথায় . . .বর্ণমালায় . . .স্বরগ্রন্থিতে প্রোথিত
ভালোবাসা । বলে দিতে হয় ,বোঝার নয় ।
অক্ষম হৃদয়ঙ্গম । হৃদয়ে কি আছে ?
বাঁ পাঁজরে অনুভূতিহীন পক্ষাঘাতগ্রস্ত ভালোবাসা . . .
মুখ থুবড়ে পড়ে বারবার । প্রতিমুহূর্তে ।
********************************
অবশিষ্ট ভালোবাসায় আজকাল বড় টানাটানি
সম্মান ক্ষয়ে যাবার ভয়ে মূহ্যমান ভালোবাসা ।
পোড়াপান্ডুলিপির বুকে জমা থাক কিছু
অপ্রকাশিত ভালোবাসা !!!
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৪ রাত ২:৩২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সুন্দর.......