| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোনা তনুশ্রী
তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হবো নাকো পথহারা।

বিশ্বাসের ঘরে আজ যেন ঘুণপোকা বাসা বেঁধেছে!
সময়ের হাত ধরে যত প্রেম যত ভালবাসা
ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে বুড়িগঙ্গার কালো স্রোতে ।
কুয়াশা ঘনিয়ে এলো শীতের শহরে।
যেখানে মৄত প্রেতাত্মার অভিশাপ অহরনিশ
হাহাকার হয়ে আছড়ে পড়ে এ দোর থেকে ও দোরে।
যে শহরে আলো নেই আলো নেই আঁধার নেমেছে
জীবন সেখানে আজ থেমে আছে থেমে আছে আজো অন্ধকারে।
এই বুঝি ভবিতব্য পৄথিবীর সমস্ত আলোর ?
সত্য আজ অভিনয়!অভিনয় প্রেম নয় স্নেহ নয় শুধু অভিনয়।
ধমনীর অলিগলি বিষাক্রান্ত কীটের নিঃশ্বাসে।
অবিশ্বাসের বিষ শহরের রন্ধ্রে রন্ধ্রে ।
মানুষের ভালোবাসাহীন হৄদয়ে শুধুই ঝরাপাতার আরতনাদ।
২|
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০০
জেন রসি বলেছেন: আসলেই সবকিছু হেমলকের পেয়ালায় পরিনত হয়ে যাচ্ছে।ভালোবাসা নির্বাসিত হলে আর্তনাদই থেকে যায়!কবিতা ভালো লেগেছে।
৩|
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
৪|
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।
৫|
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক সুন্দর কবিতা । ভালো লেগেছে ।
৬|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮
রিকি বলেছেন: সত্য আজ অভিনয়!অভিনয় প্রেম নয় স্নেহ নয় শুধু অভিনয়।

ধমনীর অলিগলি বিষাক্রান্ত কীটের নিঃশ্বাসে। +++++