| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোনা তনুশ্রী
তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হবো নাকো পথহারা।
ভাঙা মন্দিরটা আজ আরো বৃদ্ধ- ক্লান্ত - উদাস
চুন সুরকির প্রলেপ সরে মৃত কঙ্কাল উঁকি দিচ্ছে।
ইতিহাসের স্মৃতি নিয়ে ঠায় দাঁড়িয়ে ভাঙা মন্দির।
যেখানে কেটেছে ফেলে আসা দিন
বকুলের ডালে দোদুল দোল
ঝরা বকুলের মালা গাঁথা।
সাথে বৈঁচির ঝোপে লুকানো শালিক!
নীলকন্ঠ কিংবা দোয়েল-চড়ুই।
বিষন্ন দুপুরে ঘুঘুর একঘেঁয়ে গান
ভাতঘুম অথবা নামতা মুখস্ত দিন!
বহুদূর পথ পেরুলো জীবন।
সেই নীলকন্ঠ - শালিক
দোয়েল আর ফিঙে সকাল
শত আলোকবর্ষ ওপারে যেন।
.. .. .. .. .. .. .. .. .. ..
বন্ধু আমার, তোকে মিস্ করছি ।
ভালো থাকিস্।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
মোনা তনুশ্রী বলেছেন: সেসব দিন ভোলার নয়।
২|
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪
আহমেদ জী এস বলেছেন: মোনা তনুশ্রী ,
মনে হয় , সেই যে আমার নানা রঙের দিনগুলির কথাই বলে গেলেন । শত আলোক বর্ষ ওপার থেকে এমনি করেই শৈশব কখনও কখনও ধরা দিয়ে যায় মাঝে মাঝে । এই "মাঝে মাঝে"কে দেখতে পারেন এখানে ---মাঝে মাঝে ........
লেখা ভালো হয়েছে । সুন্দর ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১
মোনা তনুশ্রী বলেছেন: ধন্যবাদ, আহমেদ জী এস। পড়লাম মাঝে মাঝে । ভালো লাগলো।
৩|
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭
মনিরা সুলতানা বলেছেন: কী যে চমৎকার বিষণ্ণ লেখা !!!
ছবি গুলো ও অনেক অনেক সুন্দর ।
খুব খুব ভালোলেগেছে মোনা তনুশ্রী।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
মোনা তনুশ্রী বলেছেন: ধন্যবাদ মনিরা। শুভ কামনা।
৪|
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৪
সুমন কর বলেছেন: সুন্দর।
শুধু "মিস্" শব্দটি বেমানান লাগল। সেখানে "খুঁজে ফিরছি" হলে কেমন হয়?
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
মোনা তনুশ্রী বলেছেন: যাপিত জীবন বড় বাংলিশময়। একে আসলে এড়ানো কঠিন আজকাল। সহজাত ভাবেই চলে আসে। ধন্যবাদ।
৫|
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৯
সুদীপ কুমার বলেছেন: ভাত ঘুম কিম্বা নামতা মুখস্ত দিন--এক কথায় অপূর্ব।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
মোনা তনুশ্রী বলেছেন: ধন্যবাদ।
৬|
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৪
সেলিম জাহাঙ্গীর বলেছেন: অনবদ্য।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫
মোনা তনুশ্রী বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা।
৭|
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৫
ল বলেছেন: স্মৃতি মধুর লেখনী
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬
মোনা তনুশ্রী বলেছেন: ধন্যবাদ ‘ল’।
৮|
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৯
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
মোনা তনুশ্রী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৯|
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর কবিতা।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
মোনা তনুশ্রী বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা।
১০|
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
এ.এস বাশার বলেছেন: ভালো লেগেছে কবিতা......
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
মোনা তনুশ্রী বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন সবসময়।
১১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
চাঙ্কু বলেছেন: কি সুন্দর করে ছেলেবেলার কথা বলে দিলেন!! আহ! শৈশব!!
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
মোনা তনুশ্রী বলেছেন: শৈশব! আহা শৈশব!!
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯
আখেনাটেন বলেছেন: বিষন্ন দুপুরে ঘুঘুর একঘেঁয়ে গান
ভাতঘুম অথবা নামতা মুখস্ত দিন! -- কী সেসব দিনগুলো! সোনায় মোড়ানো যেন। গ্রামীন শৈশব কখনও ভুলে যাওয়ার নয়।