| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যাবো স্বপ্নাচ্ছন্ন আঙ্গুর বাগানে
স্বপ্ন যাবে আমার পিছু পিছু ;
কে যাবে স্বপ্নভূক জীবনে পিছু পিছু ?
তোমরা যাকে মৃত্যু বলছো- সেতো জীবনের আলিঙ্গন;
জীবন মানে বেঁচে থাকা নয়-
জীবন মানে বিসর্জন।
আমি যাবো জীবনের পিছু পিছু
স্বপ্ন যাবে সাথে আমার ;
স্বপ্ন ও আমি হাত ধরাধরি করে
রাঙাবো আমাদের সংসার ।
তোমরা যাকে মৃত্যু বলছো- সেতো জীবনের অপর নাম,
হাত ধরাধরি করে চলে তারা- স্বপ্নবাজ আমাদের নাম।
জীবন মানে বেঁচে থাকা নয়-
জীবন মানে চলে যাওয়া ;
জীবন মানে বেঁচে থাকা নয়-
চলে যেতে যেতে জীবনের গান গাওয়া-
হাত ধরাধরি করে আঙ্গুর বাগানে যাওয়া।
০৭.১১.২০১৪ সকাল ১০টা
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কবিতায় ।