নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধখানা ভাল ছেলে

দ্য ইনভিজিবল

ভাঙ্গন

এ শুধু ভুলের পরে ভুলের পাহাড় গড়া.......

ভাঙ্গন › বিস্তারিত পোস্টঃ

ভাঙ্গনের কবিতাঃ রৌদ্রময়ীর সুখপ্রস্তাব

১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১৫

সুখের শ্রাদ্ধ করেছি

ক্লান্তনদীর ঢেউয়ে ভেসে সর্পিল বাঁকে

ফেনিল প্রযুজ্যমান সুখগুলো কেঁদেছিল

বিদায়-বিষাদে ক্লিশিত নয়নে

তরঙ্গাভিঘাতে চূর্ণ অপেক্ষাময় চঞ্চু

'আবার নয়তো বিষম সুখ হোকনা'

জলধি কুমারীর জলকেলির শেষে

নিপীত সুখসভা শেষে

উঠে আসে সঘন বৃষ্টিধারায়

রৌদ্রময়ী বলে 'ফিরে আসা হোক'

করছি সুখপ্রস্তাব!











............................

@জেডাস পরিষদ

মন্তব্য ৭৩ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১৮

~স্বপ্নজয়~ বলেছেন: ভাল হইছে তো :)

১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২৫

ভাঙ্গন বলেছেন: ভাল হৈছে বলিলে বর্তে যাইগো ভাই!
ছাইপাশ লেখি!

২| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২০

জুল ভার্ন বলেছেন: কবিতার প্রচলিত প্রথা ভাংগার প্রয়াস! খুব ভাল লেগেছে। +

১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২৯

ভাঙ্গন বলেছেন: ভাই এমুন কইরা ক'ন কা?
প্রচলিত প্রথা ভাঙ্গা..
বার্প্রেহ..আমি না!

৩| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২৬

শাওন৩৫০৪ বলেছেন: ওরে জ্যাডা....তুমি দেখি মারাৎমক কবি...কিসব কঠিন কঠিন ভাষা...
সিরাম হইছে...;)

১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩০

ভাঙ্গন বলেছেন: ক্ষামোস, ঘোড়ার খুরে কুনু ধার আছে কী-না আমি জীবনেও জানিনা।
মিছি মিছি কইছিলাম!

৪| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২৭

নাজমুল আহমেদ বলেছেন: হুমমমম, আসলেই ধারালো :):)

১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৩

ভাঙ্গন বলেছেন: ধার+আলো?
নাজুপা, আই লাভ ইউ...
ওপেন হাউসে কইছি দেইখ্যা গালি দিলে দিতে পারো।
তয় কইলাম খালি দিলে খপর আছে!

৫| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩১

শাওন৩৫০৪ বলেছেন: ও, তুমি অখন খুরের ধার দেখাইতাছো....খেক খেক...:P:P:P

১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৭

ভাঙ্গন বলেছেন: নাউজু+আসতাগফিরুল্লাহ!
ধার দিমু কই মেশিন খুঁজতাছি।
শাওন'পা কুরিয়াতে কী ধার দেবার মেশিন পাওন যায়?
চিটিতে কইরা একটা পাঠাও!

৬| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৪

সুরঞ্জনা বলেছেন: ইসস!!! আপনাদের মত যদি লিখতে পারতাম......

১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪০

ভাঙ্গন বলেছেন: ইশ! ক্যামতে যে এত দ্যান!!
ডিব্বা ভর্তি!

৭| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৮

চিটি (হামিদা রহমান) বলেছেন: রৌদ্রময়ী বলে 'ফিরে আসা হোক'

অনেক সুন্দর!!

১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৭

ভাঙ্গন বলেছেন: থেংক্যু চিটি'পু!
ভাল থাকুন সবসময়!

৮| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪০

নাজমুল আহমেদ বলেছেন: :|:|




গালি দিমু কি আমি ডরাইছি

১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:১২

ভাঙ্গন বলেছেন: কেনু কেনু ডরাইছেন?
কেউ কুনুদিন আপনেরে কতা দ্যায়নাই?
আমিই পরথম লভউ বলছি?
কাঁপুনি দেখা দিসে?

৯| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৭

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: রৌদ্রময়ীর প্রস্তাব তো ভালোই। এই বৃষ্টির মাঝে একটু রোদ হলে খারাপ হয় না।

নিপীত অর্থ জানি না, জানাবেন?

১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৭

ভাঙ্গন বলেছেন: নিপীত=সম্পূর্ণরূপে পান করা হয়েছে এমন!

...আপনাকে ধন্যবাদ!
ভাল থাকবেন কিন্তু!

১০| ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৯

বৃত্তবন্দী বলেছেন: কঠিন কঠিন শব্দ, তবে কবিতার সাথে খাপ খেয়ে গিয়েছে...

সব মিলিয়ে কবিতা ভালো লেগেছে, আর্তিটা ফুটে উঠেছে...

১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৩

ভাঙ্গন বলেছেন: কবি বৃত্তবন্দী বলেছেন: আর্তিটা ফুটে উঠেছে...
কবি, ফুটা কইরোনা প্লিলিজ!

১১| ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৫

নাজমুল আহমেদ বলেছেন: নাহ,, রুকচানা আপনের মত কুন এইচ.এস.সি পাস তরুনী আমারে আইলাভইউ কয় নাই :-* এই পরথম আপনে কইলানে। তাই দিলে হঠাৎ কইরা ধারকান সৃষ্টি হইল। মনডা খানিকটা উদাস হইলো এই আর কি B-)B-)

১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৬

ভাঙ্গন বলেছেন: তাউলে উদাস মুনে রুখসানাপুরে নিয়া এক্টা ভালুবাসার কোবতে বানান!

১২| ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪১

বৃত্তবন্দী বলেছেন: আমি ফুটা করতে পারি না কেনো জানি, ফুলাইতেও পারি না :(

১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৩

ভাঙ্গন বলেছেন: আমি সেটা জানি,মানি এবং বিশ্বাস করি বলেই আজ এতদুর আসা!
কাছে থাকুন...গ্রামী...থুক্কু, না থাক!

১৩| ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১৬

ক-খ-গ বলেছেন: মারৎমক মারাৎমক কুঠিন কুঠিন শব্দ! তয় বাহুল্য মনে হয়নাই। তালিয়া!

১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৩

ভাঙ্গন বলেছেন: রুখসানার ভালুবাসা নিয়েন!

১৪| ১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৪

হাসান মাহবুব বলেছেন: অনেক কঠিন কঠিন শব্দ..তয় কবিতা ভালা পাইলাম। পেল্লায় পেলাচ।

১১ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৫৫

ভাঙ্গন বলেছেন: সবাই কয় কঠিন কঠিন শব্দ!!!
কইইই?
খালি 'নিপীত' শব্দটা ছাড়া কোনটাতো অনিয়মিত শব্দ না!

১৫| ১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৭

ইমন জুবায়ের বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
আর কোনও কথা আছে?

১১ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৫৮

ভাঙ্গন বলেছেন: ইমন ভায়ের প্লাসের সংখ্যা দেইখ্যা আমার অবস্থা চিৎপটাং!


...ধন্যবাদ গীতিকবি ইমন ভাই!

১৬| ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:০৪

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: জান.. ফাইনাল... বড় হৈলো ভাঙ্গনই হমু :)

১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৪

ভাঙ্গন বলেছেন: প্রত্যুভাই কী-কন?
আমি কিন্তুক অক্ষনো ছুডুকালেই আছি!
...
আর এমতে যে কইলেন?
আমার বুঝি শরম লাগেনা?

১৭| ১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩২

চাঙ্কু বলেছেন: রুখসানাপা @ আপনের পরঠিবা আমি যত দেখতেছি ততই আফসুসিত হইতেছি । কেন এইরাম পরঠিবা আগে দেখলাম না । আফসুস ।


কবিতাটা আসলেই চমৎকার লাগছে । ছোট কবিতা কিন্তু ভাবনার খোরাক

আচ্চা জেডা @ নিচে জেডাস পরিষদ লেখার ব্যাপার ধরতে পারলাম না কেনু ?? আফসুস কি খামু ?:(

১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৬

ভাঙ্গন বলেছেন: হ! আপজুস খাও জেডা!
আর হুন, ঘোড়ার খুর রোগ হৈছে মুনেয়!

১৮| ১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৯

মুক্ত বয়ান বলেছেন: "চঞ্চু" শব্দটা আপনের প্রোফাইল ফটুকের লগে ব্যাপক যায়..
এই শব্দের লাইগ্গাই পিলাস.. +++

১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:০০

ভাঙ্গন বলেছেন: প্রোফাইলের ছবি পাল্টানোর জন্য চিন্তা করতাছি বস!
কেমুন আছেন?

১৯| ১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৫

শত রুপা বলেছেন: সুখের শ্রাদ্ধ করেছি
ক্লান্তনদীর ঢেউয়ে ভেসে সর্পিল বাঁকে
ফেনিল প্রযুজ্যমান সুখগুলো কেঁদেছিল
বিদায়-বিষাদে ক্লিশিত নয়নে
তরঙ্গাভিঘাতে চূর্ণ অপেক্ষাময় চঞ্চু
'আবার নয়তো বিষম সুখ হোকনা'
জলধি কুমারীর জলকেলির শেষে
নিপীত সুখসভা শেষে
উঠে আসে সঘন বৃষ্টিধারায়
রৌদ্রময়ী বলে 'ফিরে আসা হোক'
করছি সুখপ্রস্তাব!

১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১৭

ভাঙ্গন বলেছেন: শত রুপা!
আবৃত্তিমূলকভাবে কী আবার কবিতাটা তুলে দিলেন?

অনেক ধন্যবাদ আপনাকে!

২০| ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:০০

পিংকী বলেছেন: রৌদ্রময়ী বলে 'ফিরে আসা হোক'
করছি সুখপ্রস্তাব!....................কঠিন শব্দ

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২২

ভাঙ্গন বলেছেন: ওইই, এডা কঠিন শব্দ?

২১| ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১৮

শাওন৩৫০৪ বলেছেন: হুইৎ....

১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২৪

ভাঙ্গন বলেছেন: হেইৎ...

২২| ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৭

মমমম১২ বলেছেন: রৌদ্রময়ী বলে ফিরে আসা হোক
করছি সুখ প্রস্তাব

১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩২

ভাঙ্গন বলেছেন: মমমম১২:)

২৩| ১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১০

জেরী বলেছেন: রুখসানা আক্তার আফার কবিতা পড়লাম;)

১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৩

ভাঙ্গন বলেছেন: রুখসানা আফা তার বর্ষপূর্তি পুস্টে জেরী বাঈরে লইয়া স্মৃতিচারন করছে। অথচ জেরী বাঈরে সেইখানে খুঁজে পাওয়া যায়নাই!
আপচুস!

২৪| ১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৮

দীপান্বিতা বলেছেন: রৌদ্রময়ী বলে 'ফিরে আসা হোক' .......:)

১৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫২

ভাঙ্গন বলেছেন: দীপাদিকে ধন্যবাদদদ!

২৫| ১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪০

চাঙ্কু বলেছেন: কুবি রুখসানাপা @ ভালানি ?

১৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৩

ভাঙ্গন বলেছেন: চাঙ্কুর খপর রুখসানাপাও জানতে চায়!

২৬| ১৩ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:২৪

কঁাকন বলেছেন: রুখসানা আক্তার এইচ এস সি বাড়িত আছ?

১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০২

ভাঙ্গন বলেছেন: হ! বাড়ীত!
তুমি কুথায়?
জাতি তুমারে মিস করে!
সাতে রুখসানও!

২৭| ১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:২৯

নাজমুল আহমেদ বলেছেন:




আহ!!!!! রুকচানা.......... নামডা মনে পরলেই মনডা উদাস উদাস হইয়া যায় ;)

১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৮

ভাঙ্গন বলেছেন: নাজমুলদা কী রুখসানের প্রেমে পড়ছো?
খাইছে, তারে নিয়া কোবতের লাইন মুনে আসে?
এক্টা কোবতের জন্ম দ্যাও!

২৮| ১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩১

চাঙ্কু বলেছেন: নাজমুল আহমেদ বলেছেন:
আহ!!!!! রুকচানা.......... নামডা মনে পরলেই মনডা উদাস উদাস হইয়া যায় ;)


নাজু জেডা ঘ্যাটনা কিটা ??ঝাতিকে তুমার পারিহাস জানাও

১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৬

ভাঙ্গন বলেছেন: নাজ ভাইয়া 'কাইত' উইথ রুখসানা!

২৯| ১৩ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০১

শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: ভালো লাগলো... শুভকামনা
দেখে আসবেন ঢু মেরে আমার ঘর।

Click This Link

১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২১

ভাঙ্গন বলেছেন: যাবো। সময় করে একবার!

৩০| ১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০০

গোয়েবলস বলেছেন: এত কঠিন কেন?:(( :((

১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৫

ভাঙ্গন বলেছেন: কই? বেশি কঠিন?


...মন্টা খারাপ! তবুও আছি ব্লগে!
পড়ি সবার লেখা!

৩১| ১৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৫

বৃত্তবন্দী বলেছেন: কোথায় হারালে রুকসানা...

১৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৬

ভাঙ্গন বলেছেন: এইতো কবি!

৩২| ১৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৫

শাওন৩৫০৪ বলেছেন: ইয়ে মেরা দিল.....হায়...

১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৩

ভাঙ্গন বলেছেন: এইইই, রুখসানরে উল্টা-পাল্টা কোন ইঙ্গিত,গানের কলি বা শিষ দেয়া যাবেনা!
দিলে খপর আছে!

৩৩| ১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৫

নাজমুল আহমেদ বলেছেন: রুকচানা'র কবিতা চুইট
তার নামডা আরো চুইট
না জানি খোমাডা কত্ত চুইট
একবার যদি তার চুইট খোমাডা দর্শন করতে পারতাম ;)



(আমার কাছে কবিতা ফিজিক্স/ম্যাথ এর মতোই কডিন। ফিজিক্স/ম্যাথ এর কাছ থিকা যেমন ১০০ হাত দূর দিয়া চলছি তেমনি কবিতা হইতে নিরাপদ দূরত্ব বজায় রাইখা চলি। তবে মাঝে মাঝে কিছু কবিতা অনুভব করতে পারি। কবিতার মতো ব্যাপার আমার কাচে ফিজিক্স/ম্যাথ এর মতো লাগাটা আমার ব্যার্থতা)

১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২১

ভাঙ্গন বলেছেন: কবিতা
সেতো রুখসানারই এক রূপ!

৩৪| ২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১৫

অন্ধ দাঁড়কাক বলেছেন: ভাঙ্গনের কবিতাঃ নামটা পছন্দ হয়ছে

২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২১

ভাঙ্গন বলেছেন: সবকিছু ভেঙ্গে পড়ে!

৩৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৮

আশরাফ মাহমুদ বলেছেন: ভালো লেখা।

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪৯

ভাঙ্গন বলেছেন: ধন্যবাদ,ধন্যবাদ,ধন্যবাদ!

৩৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৫

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

বাহ্ ! বাহ্ !

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০১

ভাঙ্গন বলেছেন: বুকে গিয়ে বিঁধে ভাইইই!

৩৭| ০২ রা জুন, ২০১১ রাত ১২:১১

সায়েম মুন বলেছেন:
রৌদ্রময়ী বলে 'ফিরে আসা হোক'
করছি সুখপ্রস্তাব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.