| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুপারম্যান জীবন ছিল শৈশব কৈশোরে। সুপারম্যান আজ সুপারহিউম্যান পরিণতি। সাঁতার কাটা, গোল্লাছুট খেলা, লাটিম খেলা, মার্বেল গেম, নই গেম, কানামাছি ভোঁ দৌড়, সাইকেল চালানো, গাছে চড়া, ফুট খেলা, কেরাম বোর্ড ভলিবল ক্রিকেট ব্যাডমিন্টন আরো কতো গেম খেলার পারদর্শী ছিলাম এখনও মনে আছে। সুপারম্যানের মতো এক চাল থেকে আরেক চাল ঘুড়ি ওড়াতে গিয়ে বিস্তীর্ণ মাঠ ঘাট লাটাই নিয়ে সারাদিন কেটে গেছে। বড় হয়ে মোটর সাইকেল ট্রাক গাড়ি বাস গাড়ি মাইক্রোবাস প্রাইভেট কার চালানো হয় না আগের মতো সময় পাই না। ট্রাক ড্রাইভ করতে গিয়ে সারারাত চালনোর অভিজ্ঞতা মনে দোলা দেয়। মাসের পর মাস রাত জেগে এক জেলা থেকে আরেক জেলা এক বিভাগ থেকে আরেক বিভাগ এক উপজেলা থেকে আরেক উপজেলা। স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে হাতে কয়রা পড়ে যেত। গাছ থেকে পড়ে গিয়েও ব্যাথা ভুলে গেছি। কয়েকবার সড়ক দুর্ঘটনায় দেহ বডির উপর পিঁড়া গেছে। সারা শরীরে আঘাতের চিহ্ন রয়ে গেছে। ব্যথা ভুলে যাই ক্রিয়েশনের বদৌলতে। কাজ আমায় ছাড়তে চায় আমি তাকে ছাড়ি না। ক্রিয়েশন আছে বলেই হয়তো বেঁচে থাকি।
©somewhere in net ltd.