নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিপথ অন্বেষা সর্বদাই বহমান নদীর মত। এক্ষেত্রে মৌলবাদী হবার উপায় নেই।\nযুক্তি মুক্তি।

মুক্তিকর্মী

আমি যুক্তিতে পরাজিত হতে ভালোবাসি।

মুক্তিকর্মী › বিস্তারিত পোস্টঃ

আমার মুক্তিসংগ্রামকে ফ্যাসিবাদের হাতিয়ার করা বন্ধ কর!!!

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৯



মুক্তিযুদ্ধে শহীদ সংখ্যা বের করা এবং যথাযথ ভাবে শাহাদাত বরনকারী মহাত্মাদের পারিবারিক দেখাশুনা করাটা রাষ্ট্রের দ্বায়িত্ব। সেই দ্বায়িত্বে চরম অবহেলা করার পর বর্তমানে শুধু জীবিত মুক্তিযোদ্ধাদের নাতি-পুতি-খুতির হাতে যেভাবে দেশের চাকরী-বাকরি-সুবিধা তুলে দেয়া হয়েছে তা চরম ভাবে মুক্তিযুদ্ধের অপমান।

মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতির মত ধৃষ্টতা দেখিয়েছে তারা। ক্রমাগত শুধুমাত্র জীবিত ব্যাক্তিদের সুযোগ দেয়ার পর তাদের উত্তরসূরীকে সুবিধা দিয়ে ভোট ব্যাংক করা হয়েছে। অন্যদিকে শাহাদাত বরনকারীদের খোজ নেই!

কতটা ফ্যাসিবাদ চলছে যে, সঠিক সংখ্যা নিরুপন করে যথযথ শহীদ তালিকা করা ও রাষ্ট্রীয় সম্মান দেয়ার দাবির পরও কৈফিয়ত দিয়ে বলতে হচ্ছে- "৩ লাখ হোক ৩০ লাখ হোক এ হত্যা অপরাধ" কিংবা "একাত্তরে গণহত্যা হয়েছে"!
যেন শহীদ তালিকা প্রনয়ন কিংবা শহীদদের যথাযথ সংখ্যা প্রকাশ ও সম্মাননা দেয়ার দাবি করা স্বাভাবিক নয়!

শাসক শ্রেণী একদিকে শহীদদের অসম্মান করেছে অন্যদিকে সম্মানের দাবি উত্থাপনকারীদের প্রশ্নবানে জর্জরিত করছে!

ফ্যাসিবাদ এমন ভাবে আমাদের মুক্তিযুদ্ধকে গ্রাস করেছে যে সুস্থ মানসিকতাকে এখানে সন্দেহ করে চরম নিপীড়ন করা হয়!

এখন মুক্তিযুদ্ধের নামে পারিবারিক ব্যবসা হবে, এটাই যেন স্বাভাবিক!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪

প্রামানিক বলেছেন: বড়ই চিন্তার কথা।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

মুক্তিকর্মী বলেছেন: মুক্তিসংগ্রামী জাতি যেন খেয়া পাড়ের মাঝির হাতে জিম্মি।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

উচ্ছল বলেছেন: শাসক শ্রেণী একদিকে শহীদদের অসম্মান করেছে অন্যদিকে সম্মানের দাবি উত্থাপনকারীদের প্রশ্নবানে জর্জরিত করছে!
.........
এখন মুক্তিযুদ্ধের নামে পারিবারিক ব্যবসা হবে, এটাই যেন স্বাভাবিক!

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

মুক্তিকর্মী বলেছেন: :(

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

যোগী বলেছেন:
সবার প্রথমে জবাব দিবি বর্তমানে শুধু জীবিত মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরী-বাকরি-সুবিধা পাচ্ছে এই কথা কই পাইলি? মনে হয় না তোর চোদ্দপূরুষে কেও মুক্তিযোদ্ধা ছিল।
৭১ এ ভারতে আশ্রয় নিয়েছিল ১ কোটি মানুষ সেখানে মহামারিতে কতজন মারা গেছে তার কোন হিসাব নাই। তারদের মৃত্যু জন্যও দায়ি পাকিস্থান।
আবার অন্য দিকে ৭১ এ ৯ মাসে অনেক মানুষের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের কে আলাদা করা যাবে কী ভাবে?

এবার বল পৃথিবীতে কোন যুদ্ধে মৃতদের সঠিক সংখ্যা নিরুপন করা গেছে?

মাথামোটার মত না চিল্লায়া আমার কথাগুলার লজিক্যাল উত্তর দে।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

মুক্তিকর্মী বলেছেন: বার ভাগে জবাব দিন, আপনি মানুষ কিনা?

আগে মানুষ হোন, কথা বলতে শিখুন তারপর ব্লগে আসুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.