নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

িবখাউজ

সামহয়ােরেলখহর্িচ্ছা

প্রবাসদাস

ভােলাবািসেদশ

প্রবাসদাস › বিস্তারিত পোস্টঃ

গ্রামীণের পোষ্ট পেইড সিমে p1প্যাকেজ ব্যবহার না করেই stop করে দিলাম

০৪ ঠা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৪

গ্রামীণ ফোন কোম্পানির একটি পোস্ট পেইড সিম ব্যবহার করছিলাম কয়েক বছর ধরে। এই সিমটি দিয়ে খুব একটা ফোনের ব্যবহার করতাম না। পোস্ট পেইড সিম হওয়ায় প্রতিমাসে মিনিমাম বিল দিতে হতো । সেই ভেবে সিমটিকে যথাযথ কাজে লাগানোর প্রেক্ষিতে সম্প্রতি এই সিম দিয়ে ইন্টারনেট ব্যবহারের মনোবাসনা হলো। গ্রাহক সেবা অপারেটিং বিভাগে কোন প্যাকেজ সুবিধা ভালো হবে জানতে ফোন করলাম। তারা জানালেন স্যার আপনি p1 প্যাকেজ ব্যবহার করতে পারেন। এটা আপনার জন্য সাশ্রয়ী হবে। ১ হাজার টাকা ভরে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার শুরু করলাম।৩ দিন যেতে না যেতেই মোবাইলে sms এলো আপনার একাউন্টে ৫২০ টাকা বাকী আছে। ভরলাম আরও ৫২০ টাকা । এরদুইদিন পর আবার sms পরিশোধের জন্য বলা হলো আরও প্রায় ৫০০ টাকা। আবার ফোন করলাম কাস্টমার কেয়ারে। ভাই ঘন ঘন টাকা পরিশোধের sms কেন করছেন । মানে, ঘটনাটি বলতেই রিসিভকারী বললেন এখন আপনি এই সুবিধাটি বাদ দিতে চাইলে stop লিখে অপারেটরে sms পাঠিয়ে দিন । আর যদি নতুন সুবিধা নিতে চান তাহলে আপনি p2 প্যাকেজ ব্যবহার করতে পারেন। তাহলে আপনার সাশ্রয়ী হবে।কোন উত্তর না দিয়ে ৫০০ টাকা সিমে ভরে stop লিখে smsকরলাম 5000 নাম্বারে । এরপর আর সেই সিম ব্যবহার করিনি।মধ্যবিত্ত পরিবারের মানুষ আমি । এই সিম আমার কাছে হাতি পালার সমান মনে হলো। বর্তমানে সিমটি বন্ধ রেখেও আতংক কাটেনি। কবে জানাবে তারা আপনার এত টাকা বিল বাকী আছে দ্রুত পরিশোধ করুন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৫১

মেনােশদাস বলেছেন: It is better you stop

২| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৩৯

প্রবাসদাস বলেছেন: thank you for your comand

৩| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৪২

ফাহান্ন বলেছেন: দাসে দাসে একাকার

৪| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৫৬

পাকাচুল বলেছেন: আমি একটা জিপি পোস্টপেইড সিম কিনেছিলাম ২০০৮ সালে, পি২ আনলিমিটেড ব্যবহার করার জন্য। কিনার পর দেখি নেটের স্প্রীড খুবই খারাপ (2Kbps)। প্রথম মাসের বিল তো সিম কিনার সাথে সাথে নিয়ে নিলো। ৮০০ টাকা+ভ্যাট। প্রথম মাসেই মনে হলো, টাকাটা জলে গেল। ফোনে বললাম, স্প্রীড পাচ্ছি না, লাইন বন্ধ করে দেন, তারা বলে, ঠিক হয়ে যাবে।

২য় মাসের শুরুতেই বিল পাঠিয়ে দিলো। আমি ফোন করে বললাম, এই নেট ব্যবহার করবো না, বন্ধ করে দেন। তারা বললো, আগে বিল জমা দিতে হবে,তারপর পি২ বন্ধ করতে হবে। আমি বললাম, ঠিক আছে।

৩য় মাসে আবার বিল দিলো, সিমটা তখন আমার ড্রয়ারের খাপে। সাথে বকেয়া পরিশোধের অনুরোধ সহ, নতুবা আমার লাইন কেটে দিবে।

চতুর্থমাসে আবার বিল, হলুদ কাগজে লিখা চিঠি, সাথে কড়া হুশিয়ারী, ব্যবস্হা নিবে, হেন তেন। আমি যথারীতি চুপচাপ।


তারপর থেকে জিপির বিল আসা বন্ধ। মনে হলো, যে ভ্দ্রলোক আমাকে বিল পাঠাতেন, তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালি----রাজিউন)

৫| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৫৭

দি সুফি বলেছেন: হায়রে ভাই একটু চোখ-কান খুলে ব্যবহার করবেন না? p1 হল প্রতি কিলোবাইট ০.০২ টাকা করে। আর p2 হল মাসিক আনলিমিতেড ৮৫০ টাকা (সাথে ১৫% ভ্যাট যোগ হবে)।
গ্রামীন পোষ্টপেইডের মাসিক লাইন রেন্ট তো সেই কত মাস আগেই বাদ দিয়া দিছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.