| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

এই লেখাটার জন্য ভালো কোনো শিরোনাম দিতে পারলাম না, এখানে শুধুমাত্র ওয়েবপেজ বানানোই শেষ কথা না, ইমেইল করার ঝামেলা থেকেও মুক্তির উপায়, PDF ফাইল তৈরি করা ছাড়াও আরো বেশ কিছু সুবিধা বিদ্যমান।
যাই হোক কাজের কথায় আসি, justpaste.it ঠিকানায় গেলে উপরের ছবিটার মতো একটা পেজ পাবেন। পেজের বড় বক্সটাতে আপনি আপনার ওয়েবপেজে যে লেখাটি পোস্ট করতে চাচ্ছেন তা লিখে ফেলতে পারবেন, অথবা যেকোনো জায়গা থেকে কপি পেস্টও করতে পারবেন। ছবি আপলোড করার জন্য পেজের ডান পাশে উপরের দিকে ১ ও ২ নাম্বার বক্সের মাঝখানে দেখেন, ফটো আপলোড করার অপশন দেয়া আছে, এখানে গিয়ে ছবি আপলোড করে নিন। এবার পেজটার জন্য যে ঠিকানা চাচ্ছেন ১ নাম্বার বক্সে লিখে ফেলেন।
এরপর বড় বক্সটার নিচের অংশে গিয়ে Publish অপশনে ক্লিক করুন, পেয়ে যাবেন লিংকসহ একটি ওয়েবপেজ।
কাউকে ব্যক্তিগত ইমেইল পাঠাতে চাইলেও ব্যবহার করতে পারেন ওয়েবপেজটি, জাস্ট ২নাম্বার বক্সে গিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে দেন। এরপর Publish করেন। তাহলে আর পাসওয়ার্ড ব্যাতীত কেউ পেজটিতে ঢুকতে পারবে না। যাকে মেইল করতে চাচ্ছেন এসএমএস করে লিঙ্ক আর পাসওয়ার্ড পাঠায় দেন। মেইল করার যন্ত্রণা থেকে মুক্তি পান।
আপনার কোনো লেখা PDF করতে চাচ্ছেন, পেজটি Publish করে পেজটি ওপেন করেন পেজের নিচের দিকে দেখেন Save as PDF অপশন আছে, ক্লিক করেন PDF ফাইলটি পেয়ে যাবেন।
এছাড়াও আপনার পেজে Audio, Video শেয়ার করার জন্য https://justpaste.it/jpabout ঠিকানায় যান Pictures, movies and audio files এর লেখাটা ভালো করে পড়েন। সময় থাকলে পুরা পেজটাই একবার পড়েন।
পেজের ঠিকানা নির্বাচনের সময় লক্ষ্য করেন, আপনার আগে যদি কেউ ঠিকানাটি ব্যবহার করে ফেলে তাহলে আপনি পেজটি Publish করতে পারবেন না, বুদ্ধি খাটিয়ে দুই একটা শব্দ এদিক ওদিক করে আরেকটা ঠিকানা দেন, তারপর Publish করেন । কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে কমেন্ট করবেন।
পেজটির লিংক আবারো দিয়ে দিলাম এখানে ক্লিক করেন।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২২
নাজাকাত ইজাজ বলেছেন: ধন্যবাদ
২|
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৮
এহসান সাবির বলেছেন: দেখব।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৩
নাজাকাত ইজাজ বলেছেন: ধন্যবাদ
৩|
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৪
নাজাকাত ইজাজ বলেছেন: দেখে জানাবেন, এহসান সাবির@
৪|
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩০
কলমের কালি শেষ বলেছেন: কাজের পোষ্ট ।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
আরমান কবির বলেছেন: ওয়েবসাইটটি বেশ কাজের, শিরোনাম ঠিক আছে।