নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে

কালোপাথর

আমি ছুটে চলি দূর দিগন্তের পথে

কালোপাথর › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১১

আকাশ হাসে বাতাশ হাসে

হাসে গ্রহ তাঁরা

সূর্য্ হাসে চাঁদ হাসে

হয়ে পাগল পাড়া



কিসের এত হাসা হাসি

বুঝতে হবে সব

আজকে সবাই এক হয়ে

কেন করছে কলরব



ময়না হাসে টিয়া হাসে

হাসে বনের পাখি

এত হাসি কেমন করে

আমি ধরে রাখি



পাখি গুলোর কল-কাকলি

লাগছে মনে ভাল

পূব আকাশে ধীরে ধীরে

ফুটছে ভোরের আলো



ভোরের আলো বাকা চোখে

আমার দিকে চায়

আমি নাকি তোমার কথা

ভুলে গেছি হায়



কেউ বলেনি তোমার কথা

মনে আছে আমার

আমি জানি আজকে

শুভ জন্মদিন তোমার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.