নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে

কালোপাথর

আমি ছুটে চলি দূর দিগন্তের পথে

কালোপাথর › বিস্তারিত পোস্টঃ

কি হচ্ছে দেশে

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২০

কি হচ্ছে দেশে,

হরতালের রোষানলে

আমরা গেছি ফেসে,

কি হচ্ছে দেশেরে ভাই

কি হচ্ছে দেশে।



পুড়ছে গাড়ী, পুড়ছে বাড়ী,

পুড়ছে সাথে পুলিশ ফাড়ী

সবকিছুতেই বাড়াবাড়ী

আমরা আছি বেশ,

ওদিকেতে গুলি খেয়ে

মানুষ মরে শেষ।



কি হচ্ছে দেশে,

দলগুলোর দাবী দাওয়ায়

আমরা গেছি ফেসে,

কি হচ্ছে দেশেরে ভাই

কি হচ্ছে দেশে।



এ দল বলে মানতে হবে

ও দল বলে সর,

এ দল বলে দিতে হবে

ও দল বলে মর,

এ দল ও দল মারামারি

মাঝখানেতে লাশের সারি

সবকিছুতেই বাড়াবাড়ী

আমরা আছি বেশ,

এভাবে চলতে থাকলে

দেশটা হবে শেষ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.