নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে

কালোপাথর

আমি ছুটে চলি দূর দিগন্তের পথে

কালোপাথর › বিস্তারিত পোস্টঃ

আমার দৃষ্টিতে “বাংলাদেশের রাজনীতি ও রাজনৈতিক দল”

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২২

রাজনীতি বাংলাদেশে বড়ই কঠিন বাস্তব সত্য। ওলিতে গলিতে দোকানে এমন কি দুইজন মানুষ যদি এক জায়গায় হয় তাহলে রাজনৈতিক আলোচনা তখন মুখ্য বিষয় হয়ে উঠে।

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অতীতে ছিল গৌরবজ্জল কিন্তু বর্তমানে এটি তার অবস্থানে নেয়। প্রতিটি জিনিস, বস্তু বা বিষয় নিকৃষ্টতম স্থান থেকে উৎকৃষ্টতম স্থানে পদার্পন করে আবার তা ধীরে ধীরে তার আগের অবস্থানে ফিরে যায়। কিন্তু বাংলাদেশের রাজনীতি এত তারাতারি নিকৃষ্ট স্থানে চলে যাবে তা কল্পনা করা যায় না। বাংলাদেশে রাজনীতির নামে এখন চলছে প্রহসন, লুটপাট আর টাকার বিশাল পাহার তৈরী করে সেই পাহারের চূরার উপর বসে এই দেশটাকে নিজের মত করে শাসন করা নতুবা দেশে একটি নৈরাজ্যমূলক অবস্থার সৃষ্টি করে সেই পাহারের চূরাটাকে দখল করা। মূল উদ্দেশ্য হল ক্ষমতা দখল, জনগন জাক জাহান্নামে। কথায় আছে, দেশ যার ক্ষমতা তার, না! ভূল হল বোধহয় উল্টোটা হবে, ক্ষমতা যার দেশ তার। যাইহোক, আমার কি, এদিক হলেও তাদের ওদিক হলেও তাদের।

কোথায় যাব, কাকে নির্বাচন করব, কিভাবে নির্বাচন করব সব রাজনৈতিক দলগুলো যে একই ঘাটের মাঝি। সকলেই দূর্নীতি মুক্ত বাংলাদেশের কথা বলে কিন্তু নিজেরায় হল দূর্নীতির মূল উৎস। তারা অপরাধ মুক্ত বাংলাদেশের কথা বলে কিন্ত অপরাধ গুলো যে সংগঠিত হয় তাদের মাধ্যমে। তাদের হাত এতটায় প্রশস্ত যে, তারা সহ তাদের লোকজন যদি কোন অন্যায় করে তবে কোন ভাবেই তাদের বিচারের আওতায় আনানো যায় না কেননা, “সংবিধান” নামের পুস্তক ছেড়া ফাটা এবং জোড়া লাগানোর দায়িত্ব যে আমরা তাদের অর্পন করেছি।

রাজনীতিকেরা সবসময় বলে, জনগনকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এবং দূর্নীতির বিরুদ্ধে করতে হবে মোকাবিলা। কিন্তু কিসের ঐক্যবদ্ধ আর কিসের সংগ্রাম আমাদের দেশের রাজনৈতিক দলগুলো একটি জাতীয় ইস্যুতে নিজের ঐক্যবদ্ধ হতে পারেনা তাহলে আমরা কিভাবে ঐক্যবদ্ধ হই। আর অন্যায়, অবিচার, দূর্নীতি এগুলো বন্ধ তখনই হবে যখন তারা এগুলো করা হতে বিরত থাকবে।

যদি কাউকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের রাজনীতি বলতে আপনি কি বোঝেন?

আমার মনে হয় ৮৫% মানুষ বলবেন, বাংলাদেশের রাজনীতি বলতে আমরা বুঝি, হরতাল, অবরোধ, দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজী, অবৈধ ভাবে জায়গা দখল ইত্যাদি এবং হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া।

কি দেশে বসবাস করি, যেখানে জনগনের কথার কোন মূল্য নেই। যদি কেউ প্রশ্ন করে আপনি কি দল করেন তখন উত্তর দিতে বড় লজ্জা হয়। এই হল আমাদের রাজনৈতিক দল। যারা জাতিকে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আন্দোলোনের নামে মানুষ হত্যা ছাড়া কিছুই উপহার দিতে পারেনি।

পরিশেষে, যে গনতান্ত্রিক দেশে সাধারণ মানুষের কোন মূল্য নেই সেখানে এরকম গনতন্ত্র এবং রাজনৈতিক দলগুলো আমাদের কোন কাজে আসবে বলে মনে হয় না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬

গ্রাম্যবালক বলেছেন: সকলেই দূর্নীতি মুক্ত বাংলাদেশের কথা বলে কিন্তু নিজেরায় হল দূর্নীতির মূল উৎস। তারা অপরাধ মুক্ত বাংলাদেশের কথা বলে কিন্ত অপরাধ গুলো যে সংগঠিত হয় তাদের মাধ্যমে।

ভুতের মুখে রাম নাম আর কি।। :P :P

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১

কালোপাথর বলেছেন: আমাকে দেখে কি আপনার ভুত মনে হয়। ভুতের মুখে রাম নাম না বলে আল্লা আল্লা বললে হয়ত ভাল লাগত। যাইহোক, খারাপ কিংবা ভাল কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

মনসুর-উল-হাকিম বলেছেন: চমৎকার সুন্দর লিখেছেন, . . . সুভেচ্ছান্তে ধন্যবাদ।

"যে গনতান্ত্রিক দেশে সাধারণ মানুষের কোন মূল্য নেই সেখানে এরকম গনতন্ত্র এবং রাজনৈতিক দলগুলো আমাদের কোন কাজে আসবে বলে মনে হয় না।" - একমত।

রাজনীতির নামে বর্তমান বাংলাদেশে যা হচ্ছে তা আসলে কিছু সন্ত্রাস-প্রিয় নষ্ট রাজনীতিবিদ আর দুর্নীতিবাজ বদ আমলাদের চক্রান্তমূলক ষড়যন্ত্র, এটা লুটপাট আর হিংসার রাজিনীতি, এর ভিতরে গন-মানুষের জন্য ইতিবাচক কিছু নেই| কারন হিসাবে বলা যায় যে - কোনো মানব সমাজ যদি দীর্ঘ দিন ধরে দরিদ্র, অশিক্ষিত, যথাযথ কর্ম-সংস্থানহীন, নৈতিক অবক্ষয়-এর মধ্যে থাকে তবে সেই সমাজ ধীরে ধীরে ধংসপ্রাপ্ত হয় - জাতি পরিনত হয় হতদরিদ্র, কুশিক্ষিত, লোভী আর দুর্নীতিপ্রিয় এক অসভ্য সমাজে। বাংলাদেশেও এই প্রক্রিয়ার প্রভাব যথেষ্ট ক্রিয়াশীল। এই অবস্থায় "কল্যণমূখী গণতন্ত্র" তার স্বাভাবিক কার্যকারিতা হারায়, শাষন ব্যবস্থা পরিনত হয় সন্ত্রাসপ্রিয় নষ্ট কু-রাজনীতিবিদদের হাতিয়ারে।

ফলে, বর্তমান বাংলাদেশের রাজনীতি =সন্ত্রাসপ্রিয় নষ্ট রাজনীতিবিদ +দুর্নীতিবাজ আমলা + লোভী ব্যবসায়ী +অনৈতিক শিক্ষক +কুশিক্ষিত লোভী বৃহৎ জনগোষ্ঠি + নির্যাতিত অসহায় ক্ষুদ্র জনগোষ্ঠি।

সুতরাং দেশের উপর রাজনৈতিক ধর্ষন চলতেই থাকবে, যতদিন না সংশ্লিষ্টজনদের নৈতিক উন্নয়ন ও সৎ-দেশপ্রেম উদয় হয়।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

কালোপাথর বলেছেন: ধন্যবাদ আপনাকেও এই সারসংক্ষেপ বক্তব্যের জন্য চমৎকার বলেছেন।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

পাঠক১৯৭১ বলেছেন:





"বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অতীতে ছিল গৌরবজ্জল কিন্তু বর্তমানে এটি তার অবস্থানে নেয়। "


-অতীতে গৌরবজ্জল ছিল না। গৌরবজ্জল থেকে এখানে আসতে পারে না।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

কালোপাথর বলেছেন: ঠিকই বলেছেন। তবে এখনকার থেকে তো ভাল ছিল, একটু হলেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.