| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ন্যান্সি এখন আশঙ্কামুক্ত। তবে মাঝে মাঝে তিনি প্রলাপ বকছেন। ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ম্যানেজার (কমিউনিকেশন) সাইফুর রহমান লেলিন সাংবাদিকদের একথা জানিয়েছেন।
ভয় আর শারীরিক দুর্বলতার কারণেই ন্যান্সি এমনটা করছেন বলেও জানিয়েছেন সাইফুর রহমান।
তিনি আরো জানান, আশঙ্কামুক্ত হলেও ন্যান্সিকে আপাতত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রেই (আইসিইউ) রাখা হচ্ছে। ভয় ও দুর্বলতার কারণে তিনি মাঝে মধ্যে প্রলাপ বকছেন। তাই তাকে আরো ২৪ ঘণ্টা আমরা নিবিড় পর্যবেক্ষণে রাখতে চাই। একটু ভালো বোধ করলেই আমরা তাকে রিলিজ দেব। সেটা কাল বা পরশুও হতে পারে।
জানা গেছে, ন্যান্সি ঈদের তিন দিন আগে ছুটিতে নেত্রকোণার সাতপাইয়ে তার গ্রামের বাড়িতে যান। সেখানে শনিবার দুপুরে প্রথমে ৪০টি ও পরে আরো ২০টি ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লে তার মামা টুকু ও ভাই জনি প্রথমে তাকে নেত্রকোণা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ডাক্তাররা।
ময়মনসিংহের হাসপাতালে তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক কলহের জন্য এমনটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, ন্যান্সির জন্ম নড়াইলে এবং বেড়ে ওঠা নেত্রকোণায়। পেশাদারিভাবে তার গানের শুরু ২০০৬ সালে।
প্রথম প্রকাশ নিউজনেক্সটবিডি
©somewhere in net ltd.