নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিউসনেক্সট

নিউজনক্সেট

ফেসবুক:

নিউজনক্সেট › বিস্তারিত পোস্টঃ

বর্ধমান বিস্ফোরণ: মূল অভিযুক্ত আমজাদ শেখ গ্রেফতার

১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪২

কলকাতা- বর্ধমান বিস্ফোরণ ঘটনায় আবারো বড় ধরনের সাফল্যের দাবি করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

বিস্ফোরণ ঘটনায় অন্যতম সন্দেহভাজন আমজাদ শেখ ওরফে কাজল শেখকে গ্রেফতার করেছে এনআইএ।

‘মোস্ট ওয়ান্টেড’ আমজাদের বিরুদ্ধে গত কয়েকদিন আগেই ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ। অবশেষে গোপন সুত্রে খবর পেয়ে সোমবার বিকেলে বীরভূম থেকে গ্রেফতার করা হয় তাকে। ধৃতের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছে তদন্তকারী কর্মকতারা।
এনআইএ সুত্রে খবর, বর্ধমান বিস্ফোরণ ঘটনার পরেই ধৃত আমজাদ উত্তরপ্রদেশে পালিয়ে যায়। এরপর কিছুদিক দিল্লিতেও গা ঢাকা দেয় বলে দাবি এনআইএর। এরপর সম্প্রতি বীরভূমে ফিরে আসে। কলকাতা পুলিশের এসটিএফের কাছ থেকে প্রাথমিক বেশ কিছু তথ্য পাওয়ার পরেই তাকে ট্র্যাক করতে শুরু করে এনআইএ।

গ্রেফতারকৃত নিজেদের হেফাজতে নিয়ে আজ আদালতে তোলা হবে। এরপর কলকাতাতে নিয়ে এসে জেরা করবে তদন্তকারী কর্মকর্তারা। সূত্র: কলকাতাটুয়েন্টিফোর

নিউজনেক্সটবিডি ডটকম/আতে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.