| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কায়রো: মিশরের সিনাই রাজ্যে ধারাবাহিক হামলাকারী একটি জিহাদি গোষ্ঠী ইরাক ও সিরিয়ার মৌলবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। বিবিসি।
ইরাক ও সিরিয়ার একটি বড় অংশ বর্তমানে নিয়ন্ত্রণ করছে আইএস এবং সংগঠনটির নেতা আবুবকর আল-বাগদাদী নিজেকে নিয়ন্ত্রিত আন্তঃসীমান্ত অংশটির স্বঘোষিত খলিফা হিসেবে দাবি করেছেন।
ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের আরবি সংস্করণে মিশরীয় জিহাদি বাহিনী আনসার বেইত আল-মাকদিস লেখে, ‘একেশ্বরবাদের একটি নতুন ভোরের সূচনা’ করতে আইএস দৃঢ়প্রতিজ্ঞ।
প্রসঙ্গত, এর আগে আইএস’র সঙ্গে ঐক্য প্রত্যাখ্যান করেছিল সংগঠনটি। গত সপ্তাহে একই টুইটার অ্যাকাউন্টে সংগঠনটি আইএসপ্রধান আবুবকর আল-বাগদাদীর প্রতি জোট বাধার আহ্বান জানানোর কথা অস্বীকার করে।
তবে সাম্প্রতিক ঘোষণায় আগের প্রত্যাখ্যানের কোনো উল্লেখ করেনি আনসার বেইত আল-মাকদিস এবং ‘নতুন একটি ইসলামিক শাসনের সূচনার জন্য খলিফা হিসেবে বাগদাদীকে স্বয়ং সৃষ্টিকর্তা মনোনীত করেছেন’ বলে মন্তব্য করে।
নিউজনেক্সটবিডি ডটকম/এনকে
©somewhere in net ltd.