নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিউসনেক্সট

নিউজনক্সেট

ফেসবুক:

নিউজনক্সেট › বিস্তারিত পোস্টঃ

কাতালিয়ানার স্বাধীনতা চেয়ে ৮০% ভোট

১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

বার্সেলোনা: স্প্যানিশ রাজ্য কাতালিয়ানার স্বাধীনতা ইস্যুতে অনুষ্ঠিত একটি অনানুষ্ঠানিক ‘হ্যাঁ’ ও ‘না’ বাচক গণভোটে স্বাধীনতার স্বপক্ষে রায় দিয়েছেন অঞ্চলটির প্রায় ৮০ শতাংশ মানুষ।

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের স্বায়ত্তশাসন প্রসঙ্গে আনুষ্ঠানিক গণভোটের বিষয়টি স্পেনের সাংবাধানিক আদালতে বাতিল হয়ে গেলে সোমবার এই অনানুষ্ঠানিক গণভোট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৫৪ লাখ নিবন্ধিত ভোটারের মধ্য থেকে ২০ লাখেরও বেশি ভোটার।

ভোটে দু’টি প্রশ্ন করা হয়- এক, ভোটাররা কাতালিয়ানাকে একটি পৃথক রাষ্ট্র হিসেবে দেখতে চান কিনা এবং দুই, রাজ্যটিকে তারা একটি স্বাধীন দেশ হিসেবে চান কিনা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ভোটারদের মধ্যে ৮০.৭২ শতাংশ মানুষই দু’টি প্রশ্নের উত্তরেই ‘হ্যাঁ’ বলেছেন, ১০ শতাংশ মানুষ প্রথম প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ ও দ্বিতীয় প্রশ্নের উত্তরে ‘না’ এবং সাড়ে চার শতাংশ মানুষ উভয় প্রশ্নের উত্তরেই ‘না’ বলেছেন।

কাতালিয়ানার প্রাদেশিক প্রধান আর্টার মাস এই গণভোটকে ‘বিশাল সাফল্য’ হিসেবে আখ্যায়িত করেন এবং একটি আনুষ্ঠানিক গণভোট দেয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, এর আগে স্বাধীন স্কটল্যান্ড প্রসঙ্গে অনুষ্ঠিত গণভোটে স্কটিশরা বৃটেনের অধীনে থাকাই বেছে নেন। আর ওই গণভোটেই উৎসাহিত হয়ে স্পেনের সবচেয়ে সমৃদ্ধ প্রদেশ ক্যাটালোনিয়ার স্বাধীনতা চেয়ে গণভোটের আয়োজন করেন কাতালিয়ানরা। তবে এই গণভোটের তীব্র বিরোধিতা করেছে স্প্যানিশ সরকার।

নিউজনেক্সটবিডি ডটকম/এনকে/আতে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.