নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিউসনেক্সট

নিউজনক্সেট

ফেসবুক:

নিউজনক্সেট › বিস্তারিত পোস্টঃ

রাশিয়ার সঙ্গে ‘শীতল যুদ্ধ’ নয় বৃটেন

১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪০

লন্ডন: রাশিয়ার সঙ্গে বৃটেন নতুন করে কোনো শীতল যুদ্ধে যাবে না বলে জানিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তবে নিজস্ মূল্যবোধের জায়গা থেকে বৃটেন সরবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিবিসি।

সোমবার লর্ড মেয়রস ব্যাঙ্কুয়েটে বক্তব্য রাখার সময় ক্যামেরন রাশিয়াকে ‘আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের’ দায়ে অভিযুক্ত করেন এবং ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপকে অবৈধ বলে আখ্যায়িত করেন।

রাশিয়ার বিরুদ্ধে বৃটেন কোনো পদক্ষেপ না নিলে তা ইউরোপের অন্যান্য দেশগুলোকে এবং বৃটেনের নিজস্ব অর্থনৈতিক স্থিতিশীলতাকেও বিপদের মুখে ফেলবে বলেও মতপ্রকাশ করেন তিনি। এ সময় সামরিক অভিযানের সম্ভাবনা বাতিল করে দিলেও রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি রাখার কথা জানান তিনি।

রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নীতি লঙ্ঘন ও নিজস্ব ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে ইউক্রেনের মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করারও অভিযোগ করেন তিনি।

নিউজনেক্সটবিডি ডটকম/এনকে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.