নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিউসনেক্সট

নিউজনক্সেট

ফেসবুক:

নিউজনক্সেট › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানে মালালাবিরোধী অভিযান

১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

ইসলামাবাদ: ‘আই অ্যাম নট মালালা’ শীর্ষক একটি মালালা-বিরোধী ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে পাকিস্তানের বিদ্যালয়গুলোর একটি সমিতি। ডন।

বিতর্কিত ঔপন্যাসিক সালমান রুশদির প্রতি নোবেল বিজয়ী কিশোরী মালালা ইউসুফজাইয়ের কথিত সমর্থনের অভিযোগে মালালার প্রতি নিন্দা জানাতে সোমবার এই কর্মসূচি পালন করে বিভিন্ন বিদ্যালয়।

নারী শিক্ষা নিয়ে প্রচারণা চালানোয় ২০১২ সালের অক্টোবর মাসে তালেবানদের হামলার শিকার হয়ে মাথায় গুলিবিদ্ধ হয় মালালা এবং সুস্থ হওয়ার পর চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পায়।

বর্তমানে ১৭ বছরের এই কিশোরী শিক্ষায় নারীদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ায় বিশ্বজুড়ে প্রশংসিত হলেও খোদ নিজ দেশ পাকিস্তানেই অনেকের কাছে ‘পশ্চিমাদের গুপ্তচর’ হিসেবে নিন্দিত তিনি।

পাকিস্তানের বেসরকারি বিদ্যালয়গুলোর সংগঠন ‘দ্য অল পাকিস্তান প্রাইভেট স্কুলস ফেডারেশন’ গত বছর তাদের সদস্য স্কুলগুলোর প্রতি মালালার স্মারক বই ‘আই অ্যাম মালালা’ কেনায় নিষেধাজ্ঞা আরোপ করে। বইটিতে ‘পাকিস্তান ও ইসলামবিরোধী কথা’ রয়েছে- এমন অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নিউজনেক্সটবিডি ডটকম/এনকে/আতে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.