| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোমাঞ্চ ও ভয় মেশানো অনুভূতির তুঙ্গে নিয়ে যেতে রোমাঞ্চপ্রেমী রাইডারদের জন্য তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে উচুঁ ও আঁকাবাঁকা-খাড়া ঢালের রোলার কোস্টার।
ফ্লোরিডার অরল্যান্ডে ‘দ্য স্কাইপ্লেক্স’ নামের রোলার কোস্টারটি চালু হবে ২০১৬ সালে। রাইডারদের নিয়ে ৫৭০ ফুট উঁচুতে ওঠার পর কোস্টারটি আঁকাবাঁকা, প্যাঁচানো পথ ধরে প্রতি ঘণ্টায় ৬৫ মাইল গতিতে নিচের দিকে ছুটে যাবে।
দ্য স্কাইপ্লেক্স নির্মাণে খরচ ধরা হয়েছে ১৩০ মিলিয়ন পাউন্ড। একটি উঁচু টাওয়ার ঘিরে এঁকেবেঁকে, ঘুরে-পেঁচিয়ে কোস্টারটি চলবে। টাওয়ারের একদম উঁচুতে দর্শনার্থীদের জন্য থাকবে একটি রেস্তোরাঁ এবং শহর দেখার জন্য একটি পর্যবেক্ষণ ডেক।
রোলার কোস্টারপ্রেমীদের ফ্যানক্লাব ক্রিস ক্রাফটচিক জানিয়েছে- শুধু যে সবচেয়ে উঁচু রোলার কোস্টার তাই নয়, এরকম জটিল নকশার কোস্টার সারা বিশ্বে আর একটিও খুঁজে পাওয়া যাবে না।
নিউজনেক্সটবিডি ডটকম/এমকে/আতে
২|
২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩
বলেছেন:
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: এই রোলার কোস্টারে উঠার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে উঠতে হবে।