নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিউসনেক্সট

নিউজনক্সেট

ফেসবুক:

নিউজনক্সেট › বিস্তারিত পোস্টঃ

আগামী আইফোনে ডিএসএলআর!

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩০

ছবি তুলতে ভালোবাসেন? ইচ্ছা রয়েছে একটি ডিএসএলআর ক্যামেরা কেনার? আবার একটি ফোন কেনাও দরকার। কিন্তু দু’টি কেনার মতো বাজেট এখন নেই। এমন ক্রেতাদের জন্য সুখবর নিয়ে আসছে অ্যাপেল।

জনপ্রিয় অনলাইন টক শো ‘ডেয়ারিং ফিয়ারবল’ সূত্রে এমনটাই জানা গেছে৷ আইফোনেই এবার মিলবে ২১ মেগাপিক্সেলের ডিএসএলআর ক্যামেরা।

আগামী বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসবে তাদের এই ফোন৷ তবে ফোনটির দাম কত হবে তা এখনও জানানো হয়নি সংস্থার তরফে। এতদিন আইফোন-৬ সিরিজের ফোনগুলিতে ৮ মেগাপিক্সল পর্যন্ত ক্যামেরা মিলেছে।

ডেয়ারিং ফায়ারবলস-এর জন গ্রাবার বলেন, ‘অ্যাপেল সূত্রে আমার কাছে খবর রয়েছে যে নেক্সট জেনারেশনের আইফোনের ক্যামেরার গুণগত মান একধাক্কায় অনেকটা বেড়ে যাবে।’

তিনি আরো জানান, ‘আইফোনের আগামী ভার্শানে অ্যাপেল সংস্থা টু লেন্স সিস্টেম-ও আনতে চলেছে। অর্থাৎ ফোনের পিছন দিকে থাকতে চলেছে দু’টি ক্যামেরার লেন্স।’ যার ফলে আইফোনে ডিএসএলআর-এর মতো ছবি তোলা যাবে বলেই অনুমান অ্যাপেলপ্রেমীদের।

নিউজনেক্সটবিডি/জাই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.