নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিউসনেক্সট

নিউজনক্সেট

ফেসবুক:

নিউজনক্সেট › বিস্তারিত পোস্টঃ

বোনসহ মিস হন্ডুরাসকে হত্যা

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

নিছক ঈর্ষার বশে হন্ডুরাস সুন্দরী মারিয়া জোসে আলভারাদো (১৯) ও তার বড় বোন সোফিয়া ত্রিনিদাদকে (২৩) গুলি করে হত্যা করেছে ত্রিনিদাদের প্রেমিক। বিবিসি।

নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পরে উত্তরে সান্তা বারবারা শহরের কাছে একটি নদীর পাশ থেকে মাটিচাপা অবস্থায় দুই তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে হন্ডুরাস পুলিশ এবং গ্রেফতার করেছে দুই ব্যক্তিকে।

পুলিশের কাছে প্রেমিকা ত্রিনিদাদ ও তার ছোট বোন আলভারাদোকে গুলি করে হত্যা ও মৃতদেহ মাটিচাপা দিয়ে গুম করার কথা স্বীকার করেছেন ওই ব্যক্তি। পুলিশের ধারণা, ঈর্ষা থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন প্রেমিক।

গত এপ্রিলে ‘মিস হন্ডুরাস’ মুকুট অর্জনের পর আগামী ডিসেম্বরে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আলভারাদো। গত বৃহস্পতিবার নিখোঁজ হন তিনি।

নিউজনেক্সটবিডি ডটকম/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.