| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুটি ঘোড়া দুটি বোঝা বইছিল। একটি ঘোড়া বোঝা নিয়ে খুব
ভালোভাবে যাচ্ছিল, কিন্তু অন্য ঘোড়াটি খুব অলস ছিল।
অলস ঘোড়াটি বোঝা নিয়ে এত ধীরে যাচ্ছিল যে সামনের
ঘোড়ার চেয়ে সে অনেক পিছনে পড়ে যায়।
এই অবস্থা দেখে ঘোড়া দুটির মালিক অলস ঘোড়ার পিঠ
থেকে বোঝা নামিয়ে ফেলল এবং সে বোঝা সামনের
ঘোড়ার পিঠে চাপিয়ে দিল। এই দেখে অলস ঘোড়া খুব
খুশি হলো এবং সামনের ঘোড়াকে উপহাস করে বলল,
‘বেশি বেশি খাটুনি করো এবং মরো।’
যখন তারা বাড়িতে পৌঁছল তখন মালিক ভাবল, এক
ঘোড়া দিয়েই তো বোঝা বহন করা যায়, তাহলে অন্য
ঘোড়াকে এত খাবার দেবার প্রয়োজন কী! যেই ভাবা সেই
কাজ। এরপর থেকে ঘোড়ার মালিক অলস ঘোড়াটিকে খাবার
দেওয়া প্রায় বন্ধই করে দিলেন
এবং পরিশ্রমী ঘোড়াটিকে বেশি বেশি খাবার
দিতে লাগলেন।
উপরের যে গল্পটি এতক্ষণ পড়লেন সেটি লিও টলস্টয়ের
উপকথা। গল্পে আমরা দেখেছি অলস ঘোড়াটি শুধু তার
অলসতার কারণে তার প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে। আর
পরিশ্রমী ঘোড়াটি পরিশ্রমের কারণে তার প্রাপ্য থেকেও
বেশি পেয়েছে।
আমাদের যিনি মালিক সেই মহান আল্লাহপাকও ঠিক এইরূপ
বিচারই করেন। আমাদের ভিতর যারা পরিশ্রমী,
সৃষ্টিকর্তা তাদেরকে অবশ্যই ভাগ্যবান করেন। আর
যারা অলস তাদেরকে নিক্ষেপ করেন ব্যর্থতা-হতাশার
কালো অন্ধকারে।
©somewhere in net ltd.