| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৌমুর সাহেব দুপুরে খাওয়ার পর শুয়ে একটু বিশ্রাম নেন ।
তিনি তার নতুন নিয়োগপ্রাপ্ত নিরাপত্তা-কর্মীকে ডেকে বললেন, ‘ঘণ্টাখানিক ঘুমাব। দেখিস কেউ যেন ঘুমের ব্যাঘাত না ঘটায়।’
এরপর, তিনি ঘুমাবার মিনিট ১৫ যেতে না যেতেই বন্দুকের বিকট আওয়াজ শুনে ধড়ফড়িয়ে উঠলেন। আতংকিত হয়ে নিরাপত্তা-কর্মীকে বললেন, ‘কীরে আবুল এত গুলির আওয়াজ এল কোথা থেকে?’
নিরাপত্তা-কর্মী মিচকি হেসে বলল, ‘স্যরি স্যার। ঘরের চালে একটা কাক বসেছিল। সে যদি কা-কা শব্দ করে আপনার ঘুমের ব্যাঘাত ঘটায়— এই জন্য কাককে তাড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করলাম…।’
©somewhere in net ltd.