| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি ছেলে একটি মেয়ের সাথে প্রেম করত।ছেলেটি খুব ভালবাসতো
মেয়েটিকে।কিন্তু একদিন একটি দুর্ঘটনায় মেয়েটি মারা যায়।
এতে ছেলেটি খুব কষ্ট পায়।সে দিনরাত অবিরাম
ঝর্ণার ধারার মত কেঁদে যায়। সবাই তাকে সান্ত্বনা দেয়।
কিন্তু কেউ তার কান্না থামাতে পারে না।
একদিন স্বপ্নে ছেলেটি দেখে তার সেই প্রিয়তমা অনেক মেয়েদের সাথে
স্বর্গে আছে।সে তা দেখে খুব খুশি হয়।কিন্তু সে এটা দেখে অবাক হয়
যে,সবার হাতে জ্বলন্ত মোমবাতি আছে,কিন্তু তার প্রিয়তমার
হাতের মোমবাতিটি নিভানো। ছেলেটি তাকে
বলে তোমার হাতের মোমবাতিটি নিভানো কেন?মেয়েটি উত্তর
দিল,আমি যখনই মোমবাতিটি জ্বালাই ঠিক তখনই
তোমার চোখের জল এটা নিভিয়ে দেয়।
©somewhere in net ltd.