| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি মরে যাই
ফুল হয়ে যেন ঝরে যাই,
যে ফুলের নেই কোনো ফল
যে ফুলের গন্ধই সম্বল;
যে গন্ধের আয়ু এক দিন
উতরোল রাত্রিতে বিলীন
যে রাত্রি তোমারই দখলে
আমার সর্বস্ব নিয়ে জ্বলে,
আমার সত্তাকে করে ছাই ।
ফুল হয়ে যেন ঝরে যাই ।
©somewhere in net ltd.