| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিতো ছিলাম বেশ টক ঝাল মিষ্টিতে,
তুমিতো মিশিয়ে দিলে নোনতার স্বাদে,
পুরোনো হয়েছি তাই, হয়তোবা পচে গেছি,
হচ্ছি অরুচি তব তিক্ত বিষাদে।
হ্যারিকেন হয়ে ঝোলা তোমার উঠোনে,
প্রহর কেটেছে কত রাত্রির কালি মেখে
ঝুলপড়া, জায়গা পাইনি আজ ওই প্রাঙ্গনে।
যে রেডিও কাছে নিয়ে, বিছানায় শুয়ে শুয়ে, বিবিধভারতী,
কিছু কথা কিছু গান, আর কি লাগেনা ভাল সন্ধ্যা আরতী?
আমি বুঝি ব্রাত্য আজ ভাঙাচোরা মন নিয়ে
পড়ে রই সেই আগোছালো,
কিছু তার ছিঁড়ে গেছে, হৃদয়ের চৌম্বক আঁটকে রেখেছে
শুধু শরীরটা হয়ে গেছে কালো।
শুনতে পাবেনা তাকে বলবেনা কখনও, বাজবেনা কারোর উঠোনে,
জায়গা হয়না তার, কখনো চিলেকোঠায় কখনোবা ঘরের পিছানে।
©somewhere in net ltd.