| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় আমার বাবা আমাদেরকে এই বিশেষ অংকের ধাধা - টি দিয়েছিলেন। আমাদের ভাই-বোনদের কেহই উত্তর দিতে পারি নাই। বাবা পরে ব্যাখ্যা করে উত্তর বুঝিয়ে দিয়েছিলেন। তারপর থেকে আজ অবদি আমি আমার দেখা প্রায় প্রত্যেক বুদ্ধিমান মানুষেেক ধাধাটি দেই। এখন পর্যন্ত কেহ সঠিক উত্তর দিতে পারে নাই। তবে আমি জানি ধাধাটি লিখিত ভাবে দিলে তাদের অনেকেই সঠিক উত্তর দিতে পারতেন। যাহোক এখানে ধাধা-টি দিচ্ছি- আশা করি কেহ না কেহ পারবেন। কেহ পারলে অনুরোধ করছি শুধু উত্তর টুকু দিবেন। আমরা পরে উত্তর ব্যাখ্যা করব। ধাধাটি ----
“এক গোয়ালার ত্রিপদ গাভী, সপ্তঘাটে পিয়ে পানি, নববৃক্ষতলে বন্ধন করে, ষোল গোয়ালায় দোহন করে- বলতো ঐ গোয়ালার মোট কতটি গাভী?”
০৩ রা মে, ২০১১ রাত ৮:৩৩
নীল অ্যাপাচী বলেছেন: আগ্রহী? চেষ্টা করুন। পারবেন।
২|
০৩ রা মে, ২০১১ রাত ৮:৩৩
আশিকুর রহমান অমিত বলেছেন: এটা অংকের ধাধা না হেয়ালী
০৩ রা মে, ২০১১ রাত ৮:৪২
নীল অ্যাপাচী বলেছেন: না না সত্যিই এটা অংকের ধাধা। চেষ্টা করতে পারেন।
৩|
০৩ রা মে, ২০১১ রাত ৮:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ৩িট
০৩ রা মে, ২০১১ রাত ৮:৩৯
নীল অ্যাপাচী বলেছেন: কাছাকাছি গেছে। আরেকটু চেষ্টা করুন।
৪|
০৩ রা মে, ২০১১ রাত ৮:৩৫
মোসাজস বলেছেন:
১৬ টা|
০৩ রা মে, ২০১১ রাত ৮:৪৪
নীল অ্যাপাচী বলেছেন: যারা উত্তর ৩ টা দিচ্ছে নি:সন্দেহে আপনার উত্তর মূল উত্তর -এর বেশী কাছাকাছি।
৫|
০৩ রা মে, ২০১১ রাত ৮:৩৯
মন্তব্যকারী বলেছেন: ১টি
০৩ রা মে, ২০১১ রাত ৮:৪৭
নীল অ্যাপাচী বলেছেন: সরল অংক পাইছেন? (দু:খিত, মজা করলাম)
আরেকটু চেষ্টা করুন।
৬|
০৩ রা মে, ২০১১ রাত ৮:৩৯
টুইটি০০৭ বলেছেন: মনে হচ্ছে তিন টা....
০৩ রা মে, ২০১১ রাত ৮:৫২
নীল অ্যাপাচী বলেছেন: আরেকটু চেষ্টা করুন।
৭|
০৩ রা মে, ২০১১ রাত ৮:৩৯
জিনিয়া_ইসলাম বলেছেন: আপনি জানেনত?
০৩ রা মে, ২০১১ রাত ৮:৪৯
নীল অ্যাপাচী বলেছেন: মনে নাই। একটা উত্তর আন্দাজ করছি। চিন্তা করবেন না, আমি অংকটা পারি।
৮|
০৩ রা মে, ২০১১ রাত ৮:৩৯
টুইটি০০৭ বলেছেন: মনে হচ্ছে তিন টা....
০৩ রা মে, ২০১১ রাত ৮:৫৬
নীল অ্যাপাচী বলেছেন: তিনটার পাল্লা ভারী মনে হচ্ছে। তবে উত্তর তিন নয়। অন্য কোন নাম্বারে চেষ্টা করতে পারেন।
৯|
০৩ রা মে, ২০১১ রাত ৮:৪৩
নীড় ~ বলেছেন: এটা আবার অংকের ধাধা হইলো ক্যামনে! এটাতো গ্রাম দেশের ধাধা টাইপ কিছূ একটা।
০৩ রা মে, ২০১১ রাত ৯:০৪
নীল অ্যাপাচী বলেছেন: আমি নিশ্চিত নই, তবে শুনেছি ৭০/৮০ দশকে এটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত ছিল। আমিও ধাধাটির কোন লিখিত রুপ পাইনি। কথ্য ভাষায় যেমন শুনেছি তেমনভাবে দিতে চেষ্টা করেছি মাত্র। ভাষাটা আমার কাছেও একটু অন্যরকম মনে হয়। আপনার কাছে বেশী খারাপ লাগলে, আমি আন্তরিকভাবে দু:খিত।
১০|
০৩ রা মে, ২০১১ রাত ৮:৪৬
ওডিসিউস বলেছেন: ৮ টি
০৩ রা মে, ২০১১ রাত ৯:১১
নীল অ্যাপাচী বলেছেন: আরেকটু চেষ্টা করুন। পারবেন আশা রাখি।
১১|
০৩ রা মে, ২০১১ রাত ৮:৫৩
মোসাজস বলেছেন: ৩ পদের গাভী|
৯ পদের গাছ|
১৬ জনে দোহন করে|
৩x৯x১৬ = ৪৩২![]()
![]()
০৩ রা মে, ২০১১ রাত ৯:২০
নীল অ্যাপাচী বলেছেন: ঘাট মিস করলেনতো বস্ ।
১২|
০৩ রা মে, ২০১১ রাত ৮:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব কঠিন ধাঁধা। পারলাম না। তবে মনে হচ্ছে গাভীটা ৩ পা-অলা, জায়গার নাম সপ্তঘাট, নতুন গাছের নিচে বেঁধে ষোল গোয়ালা নামক গোয়ালায় দুধ দোহন করে। গাভী ১টা। এবার আপনি উত্তরটা দিয়ে দিন।
এখানে বেশ কিছু সহজ ধাঁধা পাবেন। ধাঁধাখোরগণ ঢুঁ মারতে পারেন।
০৩ রা মে, ২০১১ রাত ৯:৪৯
নীল অ্যাপাচী বলেছেন: আপনার লিংক প্রিয়তে। পরে পড়ব। আপনি কিন্তু একটু চেষ্টা করলেই এটা পারবেন।
১৩|
০৩ রা মে, ২০১১ রাত ৮:৫৬
কর্ন বলেছেন: ৪ টি
০৩ রা মে, ২০১১ রাত ৯:৫০
নীল অ্যাপাচী বলেছেন: আরেকটু কষ্ট করবেন?
১৪|
০৩ রা মে, ২০১১ রাত ৮:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মোসাজসের উত্তর ভালো লাগলো। তবে 'সপ্তঘাট'-এর হিসাব কোথায়?
০৩ রা মে, ২০১১ রাত ৯:৫২
নীল অ্যাপাচী বলেছেন: আপনি কি পোষ্ট পর্যবেক্ষণে রাখলেন। ধারণা করছি, আপনি পারবেন। চাইলে আপনার উত্তর জানাতে পারেন।
১৫|
০৩ রা মে, ২০১১ রাত ৮:৫৭
বটতলার টারজান বলেছেন: ১ টা গাভি,
বেশি হইলে বুঝবেন বাচ্চা দিছে,
কম হইলে বুঝবেন অ্যান্থ্রাক্সে মারা গেছে
০৩ রা মে, ২০১১ রাত ৯:৫৪
নীল অ্যাপাচী বলেছেন: বুদ্ধি বটে আপনার।উত্তরের জন্য ধন্যবাদ।
১৬|
০৩ রা মে, ২০১১ রাত ৯:১৬
মোসাজস বলেছেন:
৩ পদের গাভী|
৯ পদের গাছ ( ১টা গাছে ১ টা গাভী বাধা যাবে, সেফটি কনসার্ন
)
১৬ জনে দোহন করে|
৯ x ১৬ = ১৪৪![]()
![]()
![]()
০৩ রা মে, ২০১১ রাত ১০:০০
নীল অ্যাপাচী বলেছেন: পদ দিয়ে পথ বা রাস্তা বুঝালে আমি কিছু মনে করব না।
আপনার প্রচেষ্টার জন্য আমার খুব ভাল লাগছে।
অনেক ধন্যবাদ।
১৭|
০৩ রা মে, ২০১১ রাত ৯:২৩
নুভান বলেছেন: আমার মনে হয়, একঠ্যাং ভাঙ্গা গাভী যাকে কিনা সপ্তঘাট নামের পুকুরে নিয়ে পানি খাওয়ানো হয়, নব অর্থাৎ নতুন গাছের নিচে আটকে রাখে এবং গাভীর মালিকের নাম গোয়ালা ষোল ঘোষ ![]()
০৩ রা মে, ২০১১ রাত ১০:০৬
নীল অ্যাপাচী বলেছেন: আপনার বিশ্লেষণগুণ আছে।। সমস্যা হল, অংকটার ব্যাখ্যা অন্য রকম, সেটা এমন যে, আমার ভয় লাগছে জানলে আপনার না মানতে কষ্ট হয়।
১৮|
০৩ রা মে, ২০১১ রাত ১০:০৩
কর্ন বলেছেন: এলা উত্তর কইয়া দেন দেহি
০৩ রা মে, ২০১১ রাত ১০:১৪
নীল অ্যাপাচী বলেছেন: মোসাজস ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন।
উত্তর দিব। আরেকটু দেখি।
ব্লগে কিছু ব্লগারের দৃষ্টিআকর্ষণ করতে পারা প্রথম পোষ্ট আমার।
আমার যে আনন্দ হচ্ছে, জানি তার সাথে আপনারা অনেকেই পরিচিত।
সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।।
১৯|
০৩ রা মে, ২০১১ রাত ১০:৪৭
নপই হক বলেছেন: ৪৩২ টা
০৩ রা মে, ২০১১ রাত ১০:৫৯
নীল অ্যাপাচী বলেছেন: ১১ নং মন্তব্য ও জবাব দেখতে পারেন।
আগ্রহের জন্য ধন্যবাদ।
২০|
০৩ রা মে, ২০১১ রাত ১১:৩৬
আশিকুর রহমান অমিত বলেছেন: ১৩
০৩ রা মে, ২০১১ রাত ১১:৫০
নীল অ্যাপাচী বলেছেন: না ১৩ নয়। তবে আরো চেষ্টা করতে পারেন।
২১|
০৪ ঠা মে, ২০১১ রাত ১২:০৮
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ১০০৮ টা
০৪ ঠা মে, ২০১১ বিকাল ৩:৪০
নীল অ্যাপাচী বলেছেন: পদ কোথায়?
২২|
০৪ ঠা মে, ২০১১ রাত ১:৩৮
স্বাধীকার বলেছেন:
আমি যদি কোনদিন দেশের শিক্ষামন্ত্রী হতে পারতাম, তাহলে সর্বপ্রথম ‘গনিত’ নামের কোন সাবজেক্ট রাখতাম না, ব্যান করে দিতাম। সারা জীবন আমারে জ্বালাইছে, মার খাওয়াইছে।
এখন কর্মজীবণে এসেও দেখি মুক্তি পাচ্ছিনা, ব্লগেও গনিত আতংক, কই যামু?
সারা জীবন ‘ধরা যাক’ দিয়ে গণিতের কাজ চালাইছি, বাস্তবে কাউকে ধরা তো দূরের কথা ছুয়েও দেখতে পারিনি। সব ভোগাস।
গণিত ব্যান চাই, গণিত ব্যান চাই-আমি গণিত থেকে মুক্তি চাই।
০৪ ঠা মে, ২০১১ বিকাল ৩:৪৩
নীল অ্যাপাচী বলেছেন: আমি দু:খিত। আপনার ব্যাথা আগে জানলে এ ধাধা দিতাম না। যাহোক ভাল থাকবেন।
২৩|
০৪ ঠা মে, ২০১১ দুপুর ১:৫২
একাকি রাতে বলেছেন: ২ টা
০৪ ঠা মে, ২০১১ বিকাল ৩:৪৪
নীল অ্যাপাচী বলেছেন: সরল করলেন? হয় নাই। আরো চেষ্টা করেন।
২৪|
০৪ ঠা মে, ২০১১ বিকাল ৩:৪২
টুইটি০০৭ বলেছেন: আমার তো মনে হচ্ছে সেই গোয়ালার কোন গাভি নাই...ত্রিপদ যানবাহন....
০৪ ঠা মে, ২০১১ বিকাল ৩:৪৭
নীল অ্যাপাচী বলেছেন: গোয়ালার গাভী আছে। সংখ্যাটাও বড়। এত বড় যে, তিনি একজন ধনী গোয়ালা। সেক্ষেত্রে তার গাড়ী ও থাকার কথা।
২৫|
০৪ ঠা মে, ২০১১ সন্ধ্যা ৬:১০
মারুফ৫৭১ বলেছেন: যেহেতু ১৬ গোয়ালা দুধ দোহন করে তাই সংখ্যাটা ১৬ দ্বরা ভাগ যাবে, যেহেতু ৯ টি গাছে বাধা যায়, তাই ৯ দ্বরাও ভাগ যাবে, যেহেতু ৭ ঘাটে পানি খায় তারমানে ৭ দ্বারাও ভাগ যেতে হবে, এবং যেহেতু তিন ধরনের তাই সংখ্যাটা ৩ দিয়েও ভাগ যাবে। এবার লসাগু করে ফেললেই হবে। আমি কি সঠিক?
০৫ ই মে, ২০১১ দুপুর ২:৪০
নীল অ্যাপাচী বলেছেন: লা জওয়াব!!
২৬|
০৫ ই মে, ২০১১ দুপুর ২:৫৩
ইনকগনিটো বলেছেন: ১০০৮ টি ।
০৫ ই মে, ২০১১ বিকাল ৩:১৪
নীল অ্যাপাচী বলেছেন: পদ কই?
২৭|
০৫ ই মে, ২০১১ বিকাল ৪:২৩
টুইটি০০৭ বলেছেন: ভা্ই উওরটা বলে দেন না......
০৫ ই মে, ২০১১ বিকাল ৫:১২
নীল অ্যাপাচী বলেছেন: ২৫ নং মন্তব্য ও জবাব দেখতে পারেন।
২৮|
০৫ ই মে, ২০১১ বিকাল ৫:২৫
রিজভী বলেছেন: 3024..
০৬ ই মে, ২০১১ রাত ৩:২১
নীল অ্যাপাচী বলেছেন: লা জওয়াব।
২৯|
০৬ ই মে, ২০১১ ভোর ৪:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্ট পর্যালোচনা করে মনে হলো ধাঁধাটার উত্তর আপনার জানা ছিল না, এবং এখনও আপনি এর সঠিক উত্তর জানেন না, যদিও দু-এক জায়গায় 'লা জবাব' বলে উত্তর সঠিক হয়েছে বলে সম্মতি দিচ্ছেন।
৩ নং কমেন্টে ভৃগু বলেছেন ৩টা, আপনি বলেছেন কাছাকাছি গেছে।
৪ নং কমেন্টে মোসাজস বলেছেন ১৬টা|, আপনি বলেছেন: যারা উত্তর ৩ টা দিচ্ছে নি:সন্দেহে আপনার উত্তর মূল উত্তর -এর বেশি কাছাকাছি।
৭ নং কমেন্টে জিনিয়া_ইসলাম বলেছেন: আপনি জানেনত? আপনি বলেছেন: মনে নাই। একটা উত্তর আন্দাজ করছি। চিন্তা করবেন না, আমি অংকটা পারি।
২৫ ও ২৮ নং কমেন্টে বললেন লা-জবাব, অথচ ২১ ও ২৬ নং কমেন্টে বারামদী ও ইনকগনিটো ১০০৮টা বললে আপনি বললেন 'পদ কোথায়'?
৯, ৭, ১৬ ও ৩ এর ল,সা,গু করলে ১০০৮ হয়, যেখানে '৩' পদও উপস্থিত রয়েছে। বারামদী ও ইনকগনিটোর জবাব সঠিক হলো না কীভাবে?
তবে এটা অংকের ধাঁধা নয়। ৭৩-৮৪ সন পর্যন্ত বাংলাদেশের কোনো অংক বইতে এ 'অংক' ছিল না। তবে লোকমুখে এরূপ ধাঁধা আরও শুনেছি, কিন্তু তা অংকের ফেরে করা হয় নি। এরূপ খুব সহজ একটা ধাঁধা দিচ্ছি আপনাকে :
তিন কুরি এক পাল
কালো কোটে নয় বাল
মাথাগুলো গুনে কন
মোটা তারা কয় জন?
আপনার প্রতি অনুরোধ ও উপদেশ : যে ধাঁধার উত্তর আপনার জানা আছে, সেটিই পোস্ট করুন; উত্তর জানা না থাকলে স্পষ্ট করে আগেই বলে দিন, এটার উত্তর আপনার জানা নেই। আমি প্রচণ্ড ধাঁধাখোর, আমার লিংক দেখেই এটা বুঝে থাকবার কথা। পারি বা না পারি, ধাঁধা পেলে আমার ঘুম নষ্ট হয়ে যায়। কিন্তু ধাঁধা পোস্ট করে কেউ সঠিক ডিরেকশন না দিলে তাঁর উপর চরম ক্ষুব্ধ হই।
আপনার জবাবগুলোতে আমি বিরক্ত হয়েছি, রাগও লাগছে আপনার উপর।
ভালো থাকুন।
০৬ ই মে, ২০১১ ভোর ৫:১৬
নীল অ্যাপাচী বলেছেন: আমি আপনার কাছে অত্যন্ত দু:খিত ও লজ্জিত।
উত্তর ১০০৮ এবং ব্যাখ্যা ২৫ নং মন্ত্যেবে মারুফ৫৭১ ভাই যেটা দিয়েছে সেটাই সঠিক।
মোসাজস ভাই ও আপনার চিন্তা প্রথম থেকেই সঠিক ছিল। আপনারা শুধু ত্রিপদ শব্দটি হিসেবে নেননি,যেজন্য দুযেকটি জবাবে আমি ক্লু দিতে চেষ্টা করেছি।
বারামদী ও ইনকগনিটোর জবাব সঠিক ছিল।
হাস্যকর শুনাবে তবুও সত্যি বলছি, আমি জানতাম এটা একটা ল.সা.গু অংক তাই আপনি বলার পর আমি হিসেব করে দেখলাম ফলাফল ১০০৮, তার আগ পর্যন্ত আমি একটা সাদামাটা হিসেব করে রেখেছিলাম যে ফলাফল বুঝি ৩০২৪। সেজন্য রিজভী জবাবেও লা জওয়াব বলেছি। এক্ষণে বারামদী ও ইনকগনিটোর কাছেও দু:খপ্রকাশ করছি। আশা করছি আপনি বুঝবেন।
অনুরোধ করছি ক্ষমা করবেন।
ভাল থাকবেন।
০৬ ই মে, ২০১১ ভোর ৫:২৬
নীল অ্যাপাচী বলেছেন: আর আপনার ধাধার উত্তর সম্ভবত একজন।
৩০|
০৮ ই মে, ২০১১ রাত ১:২৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ও ভাই কয়া দেননা। পারিনাতো
।
০৮ ই মে, ২০১১ রাত ১:৩৫
নীল অ্যাপাচী বলেছেন: ফলাফল উপরে লেখা ছিল।
যা হোক এটা হবে-১০০৮।
৩১|
১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০০
অমৃত২২৬৬ বলেছেন: আপনি বললেন ত্রিপদ গাভী কিন্তু উত্তর করলেন চার পদের!!
যদি গোয়ালা ১৬ জন না হয়ে ১২ হত তবে কিন্তু উত্তর ত্রিপদ আসতো।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১১ রাত ৮:২৮
rabbykhan9 বলেছেন: জানিনা ! :-<