নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন অাই পারেভজ

এন অাই পারেভজ › বিস্তারিত পোস্টঃ

টাকা

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৮







আখিরাতে লাগে নেক

দুনিয়াতে চেক।

যে অবুঝ শিশুর নাক দিয়ে গলে রস

সেও টাকার জন্য বাড়ায় হাত বুঝে তার যশ।

টাকা মিলে সবে

যা আছে ভবে।

টাকার এমনই বিস্ময়কর গুন

যা ণিকের মধ্যেই লাগাতে পারে আগুন

আনতে পারে ফাগুন।

পকেটে থাকলে রতœ

সকলে করে খ্যাতির যতœ।

না থাকলে টাকা

দুনিয়াটা ফাঁকা।

টাকা না থাকলে পকেটে-

স্ত্রীর ভালবাসা ,প্রিয়তমার মধুর হাসি

পিতৃস্নেহ, ভ্রার্তৃত্বের গভীর Ÿন্ধন সবই হয় বাসি।

মতা খ্যাতি জ্ঞান বুদ্ধি যশ

বন্ধুত্বের বন্ধন আতœীয়তার সর্ম্পক সবে নামে ধস।

টাকা জন্ম ,টাকা মৃত্যু,টাকা দেহের প্রাণ

টাকা ছাড়া মিলে না লোক সমাজে মান।

বিমানের ডানা,কপিনে লাশের বেশে

সাত সমুদ্র তের নদী পাড়ী দিচ্ছে মানুষ টাকা ভালবেসে।

দুনিয়ার চাকচিক্যের প্রতি এতটাই খেয়াল

ইজ্জত আবরু সম্ব্রম টাকার জন্য হচ্ছে আজ বেহাল।

ভাই হয়ে ভাইয়ের গলায় দিচ্ছে ছুরি

বিচারের নামে প্রহসন করছে জুরি।

টাকা রীতি,টাকা নীতি,টাকা স¤প্রীতি

টাকার জন্যে সমাজে এত র্দুনীতি।

টাকা আহরণের জন্য

ব্যবসায়ীরা বিক্রি করছে নকল, বেজাল,বিষাক্ত পন্য।

টাকা টাকা করে কতই করছি হা-হুতাশ

টাকা ডেকে আনে অনেক সময় সর্বনাশ।

কেউ সৎ পথে টাকা ব্যয় করে বিধাতার কাছে চাচ্ছে মাপ

কেউবা অন্যায় , অবিচার,ব্যভিচার,অপচয় করে কুড়াচ্ছে পাপ।

টাকার অদৃশ্য ভার

অনেক সময় জীবন করে চারখার।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.