নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন অাই পারেভজ

এন অাই পারেভজ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা কি

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫০







স্বাধীনতা কি

ডাষ্টবিনের ঐ ময়লা খাবার কুকুরের সাথে খাওয়া

ফুটপাতের ঐ ুধার্ত শিশুর আর্তচিৎকার শোনা

অসহায় মানুষকে ব্েস্ত্রর অভাবে শীতে থরথর করে কাঁপতে দেখা ?



স্বাধীনতা কি

ঘুষের অভাবে ফাইল হারিয়ে যাওয়া

ঘুষ ব্যতিত চাকুরী না হওয়া

দূর্নীতিতে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করা ?



স্বাধীনতা কি

পরমত সহিষ্ণুতা মেনে না চলা

হিংসা হানাহানীর নোংরা রাজনীতিতে মেতে ওঠা

অথবা হরতাল ডেকে মানুষকে জিম্মি করা

চলন্ত ট্্্রেেন জীবন্ত মানুষ পুড়িয়ে মারা ?



স্বাধীনতা কি

দিন দুপুরে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করা

ত্রকুশ টুকরা করে মানুষকে বস্তা বন্দী করা

বোমা মেরে আর ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে মানুষ হত্যা করা ?



স্বাধীনতা কি

বিজাতীয় সংস্কৃতী অঙ্গে ধারণ করা

ক্যাম্পাসে ধর্ষণে সেঞ্চুরী হাঁকিয়ে মিষ্টি বিতরন করা

্ত্রবং সরকারী সম্পদ আতœসাৎ এর রেকর্ড সৃষ্টি করা ?



স্বাধীনতা কি

কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোকে কুরুক্ষেত্র বানানো

ক্যাম্পাসে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে মিচিল করা

যুদ্ধের তান্ডবলীলা আর অস্ত্রের মহড়া প্রদর্শন করা

চার বছরের কোর্স আট বছরে সম্পন্ন করা

ছাত্র হয়েও অপর ছাত্র ভাইয়ের বুকে গুলি করে জীবন কেড়ে নেওয়া ?



স্বাধীনতা কি

ইসলামের নামে , বোমা আর গ্রেনেড হামলা করে নির্বিচারে মানুষ হত্যা করা

হীনস্বার্থ চরিতার্থে পিলখানার ঐ পিলে চমকানো হত্যাযঞ্জ ঘটিয়ে অফিসার হত্যা করা ?



নামে-ই কি শুধু স্বাধীন আমরা

কি বিচিত্র এই স্বাধীন বাংলা

তাই স্বাধীনতার তিন যুগ পরে ও খুঁজে বেড়াচ্ছি আমি

সত্যিকার স্বাধীনতা ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৬

অন্ধবিন্দু বলেছেন:
পারভেজ,
স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। যার জন্য যোগ্য নেতা/নেতৃত্বের প্রয়োজন হয়। আমাদের দুর্ভাগ্য হয়তো ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.