| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বন্ধু রাজনরবিন
সুখ ছিল তার কি যে,
রোজ-ই বাবা স্কুলে দিতেন
ড্রাইভ করে নিজে।
বিকেল হলেই দাঁড়িয়ে থাকতেন
গাড়িতে হেলান দিয়ে,
ছুটির শেষে প্রতিদিনই
যেতেন তারে নিয়ে।
হঠাত কদিন রাজনরবিন
স্কুলে আসে নাকো,
মাকে বলি ওমা ফোনে
রাজনের খোঁজ খবরটা রাখো।
অনেক কষ্টে যদিও মা তার
খোঁজ খবরটা পেল,
চোঁখ ভরা জ্বল কাঁদছে মা যে
চুলগুলু এলোমেলো।
কি হয়েছে বলনা মাগো
রাজন কি মরে গেছে,
কান্না চোঁখেই জড়াল বোকে
গভিরআবেগ আপ্লুতে।
একদিন হঠাত খবরের কাগজে
দেখতেছিলাম ছবি,
দেখি লিখা বড় অক্ষরে
স্কুলছাত্র রাজনরবি।
দৌড়িয়ে মাকে জড়িয়ে ধরে
বললাম মাগো ছবি,
এইতো আমার বন্ধু মাগো
এইতো সেই রাজনরবি।
তারঃপর যাহা জানা হল
দুঃখ দেশের তরে
সন্ত্রাসীরা মেরে ফেলেছে
শ্বাসরুদ্ধ করে।
২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৭
নূরসালেহিনচৌধূ্রী বলেছেন: Thanks….
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৯
নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল হয়েছে বাবু
অনেক শুভ কামনা
ভাল থেকো