নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূরসালেহিনচৌধূ্রী

নূরসালেহিনচৌধূ্রী › বিস্তারিত পোস্টঃ

আমি এক ছোট্ট শিশু-র পণ

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৭

খালামনি ডাক্তার
অনেক বেশি রাগ তার,
গরীব রোগী কভু বাসায় এলে
রেগে গিয়ে অনেক কথা বলে।
তাই দেখিয়ে আমার মনে
অনেক কষ্ট হয়,
কি বলিব বাসার কেহ
কষ্ট নাহি লয়।
একদিন হঠাত সাহস করে
বললাম খালামনি,
তুমি কেন গরীবের চোঁখে
ঝরাও এতো পানি।
কথা শুনে আর কি বলি
ডাগর ডাগর চোঁখে,
রক্ত যেন টগবগিয়ে
উঠছে তাহার মুখে।
ভয় পেয়েছি জেনেও সে যে
বসাল গালে চর,
কত কথায় বকল আরও
বলল ছাড়বি ঘর।
মায়ের বকা,বাবার বকা

বকার নাহি শেষ,
আমি বললাম ভুল হয়েছে
মাফ করে দাও বেশ।
সেদিন থেকে মনে মনে
করেছি এক পণ
ডাক্তার হব আল্লাহর কাছে
কাম্য নিরন্তন।
ছোট্ট হলেও এটুকু জানি
আশা না থাকলে কাজে,
জীবনে কেহ হবেনা বড়
জীবনটা হবে বাজে।


মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাতিজা আপনার লেখার হাত অসাধারণ। একজন মেধাবী ব্লগারকে পেতে যাচ্ছি আমরা।



শুভ কামনা আপনার জন্য।

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৬

নূরসালেহিনচৌধূ্রী বলেছেন: ভাইয়া,
আমাকে তুমি বলবে
আমি তো তোমার ছোট ভাই এর মত তাইনা
পড়ার অনেক চাপ।
সামনে পরিক্ষা
এখনও পরিক্ষা চলছে
দোয়া করিও
থুক্কু
আপনাকে তুমি বলে ফেলেছি
মাফ করবেন

২| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখিয়াছো +++ ভালো হয়েছে ছড়া ।

শুভেচ্ছা নিও :)

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৮

নূরসালেহিনচৌধূ্রী বলেছেন: ভাইয়া,
তোমাকে অনেক কিছু
লখার ইচ্ছা ছিল
সময় কম
পারলাম না
মা শুধু বকে
পড়িনা পড়িনা কেন?
দোয়া করিও

৩| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৬

কলমের কালি শেষ বলেছেন: ছড়া বেশ হয়েছে । শুভকামনা । :)

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৯

নূরসালেহিনচৌধূ্রী বলেছেন: আমাকে দোয়া করবেন
যেন বড় হয়ে মানূষের মত মানুষ
হইতে পারি
আপনি
ভাল থাকবেন

৪| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৪

আমিনুর রহমান বলেছেন:




পিচ্চি দারুন লিখেছো :)

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৫

নূরসালেহিনচৌধূ্রী বলেছেন: আপনার জন্যে
অনেক দোয়া রইল ভাইয়া
ভাল থাকবেন
আমার জন্যে
দোয়া করবেন

৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৫

বাংলার নেতা বলেছেন:








তোমার লেখার জাদু আছে
লেখছো ভাল বেশ
ভাবনা গুলো মনের খাতায়
লিখো হর হামেষ।

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৪

নূরসালেহিনচৌধূ্রী বলেছেন: Thank you!!!!!

৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৪

নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল,তবে
পড়া লেখা ঠিক ভাবে
করতে হবে
thanks

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৫

নূরসালেহিনচৌধূ্রী বলেছেন: Thanks…………

৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

বাংলার নেতা বলেছেন: আমি ভাবছিলাম উত্তর টা বুঝি ছন্দময় হবে! কিন্তু.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.