নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূরসালেহিনচৌধূ্রী

নূরসালেহিনচৌধূ্রী › বিস্তারিত পোস্টঃ

এক বূড়ো রিক্সাওয়ালার কথা

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০২

মা ডাকছে ও রিক্সাওয়ালা যাবে?
কোথায় আপা,পূলিশ স্কুলে?
রাস্তা তো খুবি বাজে ?
অত শত বুঝিনা বাপু
যাবে যদি চল,
না গেলে সেটাও খুব
জলদি করে বল।
যাবনা কেন ম্যাডাম,আপা
এইডাইতো আমার কাম,
চল্লিশ টাহা দিবেন আপা ?
তাইলেই যাইবাম।
বূড়া মানুষ দেখতে রোগা
সেই মানুষটারে,
রেগে রেগে মা মনি মোর
বকছে বারে বারে।
আমি বলছি ওমা তুমি
মিছে রাগ যে করছ,
ও বাবারে চড় উঠায়ে
বলছে ছেলে শরছ?
কি হয়েছে একটু পরে
বাবা যখক জানল,
বূড়া মাথায় হাতটি দিয়ে
বেশ কিছুক্ষন কানল।
সংসারেতে ছেলে নেই
তিনটি বড় মেয়ে,
তবু তারা প্রতিবন্ধী
কেউ দেখেনা চেয়ে।
অনেক কষ্টের কথা শুনে
চোখে মোর এলো পানি,
বাবাও কাঁদল অবশেষে
কাঁদল মা মনি।
সেই থেকে আমি বূড়াটারে
নানু বলেই ডাকি।
মাঝে মধ্যে মনে করে
তার ছবিটি আঁকি।






মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

বাংলার নেতা বলেছেন: অসাম.....

২| ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

নুরএমডিচৌধূরী বলেছেন: Thanks

৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

এনামুল রেজা বলেছেন: এই তো নির্মম বাস্তবতা... :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.