| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিয়া পাখির জন্যে
নুর সালেহিন চৌধূরী
টিয়া পাখি,ময়না পাখি
একটু ফিরে চাও,
পাখা মেলে উডাল দিয়ে
কোন সুদূরে যাও।
তোমায় পোষার জাননা তুমি
কি ছিল মোর শখ
তোমায় দেখলে অবাক দু,চোঁখ
করে শুধু টগবগ।
সেদিন মামার বাসায় গিয়ে
দেখলাম তোমায় যখন,
কি সুন্দর কথা বল তুমি
মানুষের মতন।
জান ময়না,তোমার জন্যে
কত কি যে আমার আছে
তাইনা দেখে বিডাল ছানা
ঘুরে শুধু পাছে পাছে।
আমি বলি বিডাল ছানা
ছুবেনা ওসব কভু
বিডাল ছানা নাছূড়বান্দা
ছূবেই যেন তবু।
সোনার পুতুল,রোপার পুতুল
কত কি দিলাম তারে
তবু যেন তার মনটা খারাপ
কাঁদছে বারে বারে।
কান্না দেখে আমার যেন
হল বেজায় রাগ
রাগের মাথায় লাঠি পিটুনি
বললাম যা যা যা ভাগ।
বিডাল ছানা সেই যে গেল
আর ফিরে না এলো
সেই থেকে যে মনটা আমার
শুধুই এলোমেলো।
জান টিয়া, বিডালটারে
খুব বেশি বেশি মনে পড়ে
তুমি কি জান তার কোন কথা
বেচে আছে না গিয়েছে মরে।
মনের মাঝে অনেক ব্যথা
শুনবে কি তুমি ভাই
তবে বলি শুন তোমার জন্যেই
আজ আমি অসহায়।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭
নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল হয়েছে