| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রিয় বিদ্যালয়
নূর সালেহিন চৌধুরী
নামটি আমার নূর সালেহিন
ক্লাস ফোর এ পড়ি,
পুলিশ স্মৃতি কলেজ আমার
তাইতো গর্ব করি।
ক্লাসে স্যারে পড়ান মোদের
এতো সুন্দর করে,
ক্লাসেই সব মুখস্ত হয়
পড়তে হয়না ঘরে।
আমার বড়ড় ভাল লাগে
রোজ স্কুলে আসতে,
পড়ার ফাকে স্যারেরা বলেন
দেশ কে ভালবাসতে।
মা বাবা জন্মদাতা
মানুষ গড়েন স্যারে,
নানুর মুখে নীতিকথা
শুনি বারে বারে।
মা যে আমার কত প্রিয়
কি বলিব তার,
মা ছাড়া যে সবি মিছে
সবি যে আন্ধার।
স্কুলেতে স্যারের আদর
আদর্শের কারিগর,
ভুলিবোনা কভু, মনে
রাখবো জনম ভর।
যদি কভু বড় হয়ে
মানুষ হতে পারি,
তার কৃতিত্ত বাবা মায়ের
কৃতিত্ত তার স্যারই।
১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪
নূরসালেহিনচৌধূ্রী বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া
২|
১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: তোমর ছড়ায় প্রাণ আছে। ভাল থেকে আর পড়াটি সুন্দর ভাবে চালিয়ে যেও।
১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪
নূরসালেহিনচৌধূ্রী বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া
দোয়া করবেন
৩|
২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৬
নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল হয়েছে
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছো +
ভালো থেকো